ঢাকার ডেমরার নিঝুমবাগের একটি বাড়ি থেকে দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল দল।
রোববার (১৬ আগস্ট) ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সাম্প্রতিক সময়ের যাত্রাবাড়ির জনপদ মোড়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছিল। এই ঘটনার তদন্তে নেমে আসামি ধরতে গিয়ে দুটি বোমা সাদৃশ্য বস্তুর সন্ধান পাওয়া যায়। পরে সিটিটিসি বোম ডিসপোজাল ইউনিট গিয়ে একটি নিষ্ক্রিয় করেছে। অপর একটির নিষ্ক্রিয়ের কাজ চলছে। বোমাসহ একজনকে আটক করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক 























