ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ মুদি দোকান থেকে শিল্পপতি: নারায়ণগঞ্জের সোহাগের উত্থান নিয়ে প্রশ্ন প্রকৌশলী নজরুলের অনৈতিক প্রশ্রয়ে সরকারি মেগা প্রকল্পে যুবলীগ নেতার দৌরাত্ম্য! ই-রিকশা নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ, মঙ্গলবার থেকে নিবন্ধন শুরু ডিএসসিসিতে ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনার আভাসে বিশ্ববাজারে তেলের দামে ধস কুমিল্লায় মিথ্যা, বানোয়াট ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে ভারতের সঙ্গে আলোচনায় আশাবাদী ঢাকা আবু বকর চরিত্রে মুগ্ধতা, কে এই অভিনেতা শেহরিয়ার মুনাওয়ার? মেসির বাঁ পা পেলে থামানো কঠিন হতো: কেইন গণপূর্তে বৈষম্য সৃষ্টির অভিযোগে আলোচনায় নির্বাহী প্রকৌশলী সৈয়দ ইসকান্দার আলী

ধামরাইয়ে রাইস মিল ও ৩ মিষ্টির দোকানকে ৮০ হাজার টাকা জরিমানা

ঢাকার ধামরাইয়ে সরকারি নির্দেশ অমান্য করে পাটের বস্তা ব্যবহার না করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে একটি অটো রাইস মিল ও তিনটি মিষ্টির দোকান মালিককে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) দুপুরে ধামরাই উপজেলার কালামপুর এবং ধামরাই পৌরসভার কুমরাইল এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল মামুন।
উপজেলা প্রশাসন জানায়, সরকারি নির্দেশনা অমান্য করে প্লাস্টিকের বস্তা ব্যবহার করার অপরাধে কুমরাইল এলাকার ‘সাহেব আলী অটো রাইস মিল’ মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া কালামপুর এলাকায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরি ও বিক্রির দায়ে তিনটি মিষ্টির দোকান মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মো. আল মামুন জানান, পরিবেশ রক্ষায় রাইস মিলগুলোতে বাধ্যতামূলকভাবে পাটের বস্তা ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি মিষ্টির দোকানগুলোতে খাবারের মান ও পরিবেশ ঠিক রাখার জন্য সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরণের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

ধামরাইয়ে রাইস মিল ও ৩ মিষ্টির দোকানকে ৮০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় ০৭:৩৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬