বিএনপি’র দুঃসময়ের অকুতোভয় সৈনিক সদ্য মনোনীত জাতীয় স্থায়ী কমিটির চার সদস্য রাকসুর সাবেক ভিপি অ্যাড রুহুল কবির রিজভী, ডাকসুর সাবেক ভিপি জনাব আমানুল্লাহ আমান, সাবেক সচিব জনাব ইসমাইল জবিউল্লা ও বিশিষ্ট চিকিৎসক জনাব ফরাহাদ হালিম ডোনার বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুলেল শ্রদ্ধা, দোয়া ও মোনাজাত করেন।
১৮ আগষ্ট, মঙ্গলবার, সকাল ১১.৩০ টায় বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সংগঠন ও জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের হাজার হাজার নেতাকর্মী এ সময় মাজার কমপ্লেক্স ও আশপাশে অবস্থান নেয়। আনন্দ উচ্ছ্বাসের মধ্যে নেতাকর্মীদের মুখে শ্লোগান ছিল দুঃসময়ের রিজভী ভাই আমরা তোমায় ভুলি নাই, দুঃসময়ের আমান ভাই আমরা তোমায় ভুলি নাই।
জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির সদ্য সাবেক সদস্য সচিব আব্দুর রহিমের নেতৃত্বে কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের নেতাকর্মীরা উপস্থিত হন। অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মোঃ সেলিম মিঞা, জাকির হোসেন খান, ওমর ফারুক পাটোয়ারী, জাহাঙ্গীর আলম সনি, কাজী কামাল উদ্দিন আহমেদ বাঁধন মিয়া ও জহিরুল ইসলাম বাশার, ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক মোঃ শাহ আলম, সদস্য সচিব কে এম সোহেল রানা ও প্রথম যুগ আহবায়ক মোঃ রুবেল হোসেন, ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মোঃ আমির হোসেন আমির, সাবেক কেন্দ্রীয় সদস্য হাজী আনোয়ার হোসেন, জাহিদুল আলম মিলন, কেন্দ্রীয় নেতা আমিরুল ইসলাম ও ভিপি জাহাঙ্গীর আলম সহ মহানগরীর বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।
সংবাদ শিরোনাম ::
বিএনপি জাতীয় স্থায়ী কমিটির ৪ নতুন সদস্য শহীদ জিয়া’র মাজারে শ্রদ্ধা নিবেদন
-
নিজস্ব প্রতিবেদক - আপডেট সময় ০৮:৫৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
- ৫০৮ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ

























