ঢাকা ১০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দায়িত্ব বাড়ল দুই মন্ত্রীর নেত্রকোনায় জুয়ার আসর থেকে ৮ জুয়াড়ি আটক মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, বাংলাদেশে সব ধর্মের মানুষও তেমন নিরাপদ : চরমোনাই পীর নোয়াখালীতে সাবেক রেলওয়ে প্রকৌশলী শাহ আলমের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল কোটালীপাড়ায় প্রীতি ফুটবল ম্যাচ: বিবাহিত ও অবিবাহিত দল গোলে ড্র শিবগঞ্জে রাতের আঁধারে কবরস্থানের ১৪০ মেহগনি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে ৯ জন গ্রেপ্তার, সাড়ে ২৬ কেজি গাঁজা উদ্ধার ময়নাতদন্ত ও থানায় অভিযোগ ছাড়াই সোহাগের লাশ দাফন: রহস্য আরও ঘনীভূত হাই-টেক পার্কে আনোয়ার-শফিকের কোটি টাকার অনিয়ম, নিয়োগ-বাণিজ্য, টেন্ডারের তথ্য পাচার ও ওএসএস ঘিরে অভিযোগ দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদককে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

কমলনগরে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

লক্ষ্মীপুরের কমলনগরে বিদ্যুতের খুঁটি সোজা রাখতে ব্যবহৃত টানা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এমরান হোসেন হৃদয় (১৫) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার মার্টিন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হৃদয় ওই এলাকার কালু মাঝি বাড়ির মো. ইলিয়াসের ছেলে। সে স্থানীয় মাস্টার বাজারের ইবরাহীমের চায়ের দোকানে কর্মচারী ছিলো।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার রাতে চায়ের দোকানের কাজ শেষ করে বাড়ি ফিরছিল হৃদয়। তার বাড়িতে যাওয়ার রাস্তার পাশে বিদ্যুতের খুঁটি সোজা রাখতে একটি টানা তার দেওয়া ছিল। রাস্তার কাদা থাকায় ওই তার ধরে পাশ দিয়ে চলার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় চা দোকানদার মো.ইবরাহীম বলেন,ইলিয়াস ও বিলকিস দম্পতির ছোট ছেলে ছিল হৃদয়। তার বাবা ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করেন। পরিবারের আর্থিক অনটনের কারণে হৃদয় আমার চায়ের দোকানে কাজ করতো।
নিহতের মামা আবদুল কাদের বলেন, “বিদ্যুতের খুঁটি সোজা রাখার টানা তারে সাধারণত বিদ্যুৎ থাকে না। কিন্তু এখানে ওই তার বিদ্যুতায়িত হয়ে কিশোরের মৃত্যু হয়েছে। এটি পল্লী বিদ্যুতের অবহেলা কি না, তা তদন্ত করে দেখা দরকার।
এ বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতির কমলনগর জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) রাশেদুল ইসলাম বলেন,বিদ্যুতের খুঁটি সোজা রাখতে ব্যবহৃত টানা তারে বিদ্যুৎ থাকার কথা নয়। এগুলো নিউট্রাল থাকে। কোনো কারণে তারটি বিদ্যুতায়িত হলে সংশ্লিষ্ট লাইনে ফল্ট বা ট্রান্সফরমারে সমস্যা হয়ে লাইন বন্ধ হয়ে যায়। কিন্তু লাইনে কোনো সমস্যা হয়নি। তাই তারটি বিদ্যুতায়িত হয়ে আছে, তা ধরা পড়েনি।
তিনি আরও বলেন, ঘটনাটি জানার পর বিষয়টি নিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। কীভাবে তারটি বিদ্যুতায়িত হলো, তা তদন্ত করে দেখা হবে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দায়িত্ব বাড়ল দুই মন্ত্রীর

কমলনগরে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

আপডেট সময় ০৯:১০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬