ঢাকা ০২:২৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার প্রদান অনুষ্ঠিত ৭ ইসলামি সংগঠনের সঙ্গে বৈঠক: ৫ শর্তে কুমিল্লা বাণিজ্য মেলা উদ্বোধন পটুয়াখালী শোভাযাত্রা ও মাছের পোনা অবমুক্তের মাধ্যমে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন তীব্র গ্যাস সংকটে কুমিল্লা, সিএনজি পাম্পে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা ত্রাণের বিস্কুট ও জাহাজের তেল চুরির অভিযোগেও বহাল তবিয়তে ফায়ার সার্ভিস কর্মকর্তা মিজানুর সাতক্ষীরা সদর ভূমি অফিসে সিঁড়ির নিচে পিয়ন শফির ‘ঘুষের হাট’, ৬ কোটি টাকার অবৈধ সম্পদ বিআরটিএর ডিজিটাল প্রকল্পে ম্যানেজার আল-আমিন রুবেল সিন্ডিকেটের শতকোটি টাকার জালিয়াতি ওএসডি হওয়ার ১৮ দিনের মাথায় স্বপদে ফিরলেন বিতর্কিত প্রকৌশলী শাহজাহান ভুয়া বিল-তেল লোপাটে শতকোটি সম্পদের অভিযোগ অতিরিক্ত পরিচালক আব্দুর রহিমের বিরুদ্ধে

ওএসডি হওয়ার ১৮ দিনের মাথায় স্বপদে ফিরলেন বিতর্কিত প্রকৌশলী শাহজাহান

দীর্ঘদিন ধরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) বিভিন্ন প্রকল্প, দরপত্র ও প্রশাসনিক কর্মকাণ্ডে প্রভাব বিস্তারের অভিযোগে আলোচিত তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. শাহজাহান আলীকে গত ২৩ জুলাই বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উন্নয়ন-৩ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। তবে অদৃশ্য কারণে ওএসডি হওয়ার মাত্র ১৮ দিনের মধ্যেই এই কর্মকর্তাকে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান কার্যালয়ে পুনরায় বহাল করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের উন্নয়ন-৩ শাখা থেকে জারি করা আরেকটি প্রজ্ঞাপনে তাকে পুনরায় বহাল করা হয়। এতে সই করেছেন মন্ত্রণালয়ের উপসচিব এ এস এম শাহরিয়ার জাহান।

এর আগে শাহজাহান আলীকে ওএসডি করার একই প্রজ্ঞাপনে চট্টগ্রাম সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আলী ইমামকে প্রধান কার্যালয়, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, ঢাকায় তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে বদলি করা হয়েছে। সরকারের ভাষ্য অনুযায়ী, “জনস্বার্থে” এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে হাওড় অঞ্চলের শিক্ষার চিত্র বদলে দিতে ৪৩০ কোটি টাকায় নির্মাণ করা হয় আধুনিক ২৫টি বহুতল ভবন। কিন্তু উদ্বোধনের আগেই শিক্ষার প্রসারে গড়ে ওঠা ভবনের দেওয়ালে দেখা দিয়েছে ফাটল। কোথাও নতুন ভবনের গাঁথুনিতে চিড়, কোথাও জানালার লিন্টেল বাঁকা, কোথাও ত্রুটিপূর্ণ ছাদ নির্মাণ করা হয়৷ এ প্রকল্পটির পরিচালক ছিলেন মো. শাহজাহান আলী৷ এই প্রকল্পের অনিয়ম নিয়ে সম্প্রতি তার বিরুদ্ধে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন হয়েছে৷ এ কমিটিতে দশ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে৷ তবুও তদন্ত চলাকালীন তাকে এ পদে আবারও বহাল করা হয়েছে ৷

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

ওএসডি হওয়ার ১৮ দিনের মাথায় স্বপদে ফিরলেন বিতর্কিত প্রকৌশলী শাহজাহান

আপডেট সময় ০১:২৮:১১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬