ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

২৫ দেশে কাজী ফিরোজের সফর, সরকারি দায়িত্ব নিয়ে উঠছে নানা প্রশ্ন

গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সংস্থাপন) কাজী মো. ফিরোজ হাসানের বিরুদ্ধে সরকারি অর্থে বিদেশ ভ্রমণ এবং দীর্ঘদিন একই বিভাগে পদায়ন নিয়ে নানা অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, নিজে সরাসরি সম্পৃক্ত নন—এমন অনেক প্রকল্পের সঙ্গে নাম যুক্ত করে তিনি ১৭টি দেশে কমপক্ষে ২৫ বার সফর করেছেন।

নিজেকে সৎ কর্মকর্তা হিসেবে দাবি করেন কাজী ফিরোজ হাসান। তবে চাকরিজীবনের প্রায় পুরোটা সময় ঢাকায় অবস্থান করেই তিনি নিয়মিত বিদেশ সফরে যুক্ত ছিলেন বলে জানা গেছে। দীর্ঘ ১৭ বছর ধরে গণপূর্ত অধিদপ্তরের প্রকিউরমেন্ট এস্টেট ও কনস্ট্রাকশন ইউনিটে (পেকু) কর্মরত থাকায় সহকর্মীদের কাছে তিনি ‘পেকু ফিরোজ’ নামে পরিচিত।

বিগত সরকারের আমলে সারাদেশে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ এবং সোহরাওয়ার্দী উদ্যান প্রকল্পে সম্পৃক্ততার মাধ্যমে ফিরোজ হাসান প্রভাবশালী হয়ে ওঠেন বলে অভিযোগ রয়েছে। ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর একটি রাজনৈতিক দলের সঙ্গে সখ্য গড়ে তুলে তিনি নিজের প্রভাব ধরে রাখার চেষ্টা করেন বলেও অভিযোগ পাওয়া গেছে।

চাকরিজীবনের প্রায় পুরোটা ঢাকায়

গণপূর্ত অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রকৌশলী কাজী মো. ফিরোজ হাসানের চাকরির বয়স প্রায় ২৮ বছর। খুলনা আলিয়া মাদ্রাসা থেকে এসএসসি ও এইচএসসি পাস করার পর তিনি খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। ১৯৯৯ সালের জানুয়ারিতে খুলনা গণপূর্ত বিভাগ-১-এ স্টাফ অফিসার হিসেবে চাকরিতে যোগ দেন। একই বছরের মার্চে বদলি হয়ে সাভার গণপূর্ত বিভাগে যান তিনি।

২০০১ সালে পিপিসি বিভাগের সহকারী প্রকৌশলী-৩ পদে ঢাকায় বদলি হন ফিরোজ হাসান। এরপর ২০০৯ সালে এক মাসের জন্য নেত্রকোনায় দায়িত্ব পালন ছাড়া চাকরিজীবনের বাকি সময় তিনি ঢাকাতেই ছিলেন। দীর্ঘদিন ঢাকায় অবস্থানের বিষয়টি নিয়ে গণপূর্ত অধিদপ্তরের অনেক সহকর্মীর মধ্যে ক্ষোভ রয়েছে।

ঢাকায় দীর্ঘদিন অবস্থানের বিষয়ে ফিরোজ হাসান বলেন, ‘আমি ঢাকায় আছি ঠিক আছে। কিন্তু আমি ছিলাম প্রজেক্টের কাজে, ওয়ার্কিংয়ে তো ছিলাম না। আর প্রজেক্টের এই কাজগুলো তো নন প্রফিটেবল।’

১৭ বছর একই বিভাগে

তবে সহকর্মীদের সবচেয়ে বেশি ক্ষোভ তার দীর্ঘদিন একই বিভাগে পদায়ন নিয়ে। ২০০৯ সালের ডিসেম্বরে নির্বাহী প্রকৌশলী হিসেবে গণপূর্ত অধিদপ্তরের প্রকিউরমেন্ট এস্টেট ও কনস্ট্রাকশন ইউনিটে (পেকু) বদলি হন ফিরোজ হাসান। এরপর থেকে এখন পর্যন্ত তিনি এই বিভাগের সঙ্গেই যুক্ত রয়েছেন।

২০১৭ সালের নভেম্বর পর্যন্ত পেকু বিভাগের নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এরপর ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে কাজ করেন। বর্তমানে সংস্থাপন শাখার দায়িত্বের পাশাপাশি পেকু বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবেও দায়িত্ব পালন করছেন।

গণপূর্ত অধিদপ্তরের পেকু বিভাগ মূলত ক্রয়সংক্রান্ত যাবতীয় কাজ পরিচালনা করে। দীর্ঘ ১৭ বছর এই বিভাগে দায়িত্ব পালনের কারণেই অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের কাছে ফিরোজ হাসান ‘পেকু ফিরোজ’ নামে পরিচিত হয়ে উঠেছেন।

ট্রেনিংয়ের নামে ১৭ দেশে সফর

দীর্ঘদিন ঢাকায় অবস্থান এবং একই বিভাগে দায়িত্ব পালনের পাশাপাশি কাজী ফিরোজ হাসানের বিরুদ্ধে নিয়মিত বিদেশ সফরের অভিযোগও রয়েছে। ২০০৯ সালের জুনে তার বিদেশ ভ্রমণ শুরু হয়। ওই সময় সরকারের অর্থায়নে ‘ফ্যাসিলিটি মডার্নাইজেশন’ শিরোনামে ছয় দিনের ম্যানেজমেন্ট ট্রেনিংয়ে অংশ নিতে মালয়েশিয়া যান তিনি।

এরপর বিভিন্ন সময়ে জাপান, মিসর, ইতালি, ডেনমার্ক, সিঙ্গাপুর, নেদারল্যান্ডস, রাশিয়া, স্পেন, ভারত, তুরস্ক, বেলজিয়াম, গ্রিস, ফিনল্যান্ড ও বুলগেরিয়া সফর করেন। সব মিলিয়ে ১৭টি দেশে কমপক্ষে ২৫ বার সরকারি সফরে গেছেন বলে জানা গেছে।

এ বছর সেন্ট্রাল এসি ব্যবস্থাপনা বিষয়ে একটি প্রশিক্ষণে অংশ নিতে তার যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল। তবে বিমানবন্দরে গিয়ে অসুস্থ হয়ে পড়ায় শেষ পর্যন্ত ওই সফরে যেতে পারেননি তিনি।

বিদেশ ভ্রমণের বিষয়ে ফিরোজ হাসান বলেন, ‘আমি আসলে এতগুলো ট্রেনিংয়ে যাইনি। আরও কম হবে। আপনি গণপূর্তে খোঁজ নিয়ে দেখেন, আরও অনেকেই আছে, যারা ট্রেনিংয়ে যায়। আমার চেয়ে বেশি গেছে, এমন অনেককেও পাবেন আপনি।’

ওয়ার্কিং বিভাগে অদক্ষতার অভিযোগ

ফিরোজ হাসানের কয়েকজন সহকর্মীর অভিযোগ, নিজের অদক্ষতার কারণে তিনি কখনো ওয়ার্কিং বিভাগে চাকরি করেননি। বরং নিজের অদক্ষতা আড়াল করতে ওই বিভাগের কর্মকর্তাদের ঢালাওভাবে দুর্নীতিবাজ বলে প্রচার করতেন।

তবে এসব অভিযোগের বিষয়ে ফিরোজ হাসানের বক্তব্য পাওয়া যায়নি।

রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ

২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর কাজী ফিরোজ হাসান একটি রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে তৎপরতা চালান বলেও অভিযোগ রয়েছে। এ ছাড়া সাবেক সচিব মো. নজরুল ইসলামের আশীর্বাদ নিয়ে তিনি নিজ সংস্থার সহকর্মীদের পেছনে কলকাঠি নাড়ার মতো কর্মকাণ্ডে যুক্ত ছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ রয়েছে, গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তাদের বিভিন্ন তথ্যসংবলিত ‘আমলনামা’ গোপনে সাবেক সচিব মো. নজরুল ইসলামের কাছে সরবরাহ করতেন ফিরোজ হাসান। পরে ওই সচিব এবং মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সারোয়ার আলমকে সঙ্গে নিয়ে সংস্থার বিভিন্ন বিষয়ে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর কাছে নেতিবাচক তথ্য উপস্থাপন করা হতো বলে অভিযোগ।

এর ফলে মন্ত্রী ও প্রতিমন্ত্রী ক্ষুব্ধ হয়ে গণপূর্ত অধিদপ্তরের পদায়নে লটারি পদ্ধতি চালু করেন। অভিযোগকারীদের মতে, এর পরিণতিতে অধিদপ্তরের দৈনন্দিন কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালিবাগে ককটেল বিস্ফোরণে দগ্ধ ১৭ বছরের কিশোর

২৫ দেশে কাজী ফিরোজের সফর, সরকারি দায়িত্ব নিয়ে উঠছে নানা প্রশ্ন

আপডেট সময় ০৬:৩৩:০০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬