ঢাকা ০১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারীদের গোলাপি বাসে আয় তলানিতে, দিনে ৫০ হাজার টাকা ভর্তুকি নওগাঁর মান্দায় ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালক নিহত অপ্রতিম হত্যার বিচারসহ ৪ দফা দাবিতে কুবিতে শিক্ষার্থীদের মৌন মিছিল জন্মভূমিতে দাফন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের টাইফুন দুজুয়ানে বিপর্যস্ত জাপান, নিহত ২ প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রীর ৫ দাঁত ভেঙে দিল যুবক যন্ত্র বিকল হয়ে যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী কিসমত-জাফরাবাদ আবাসন প্রকল্পে ভয়াবহ দুর্নীতি : ১১৫ পরিবারের স্বপ্নভঙ্গ টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ

ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের সঙ্গে সৌজন্য ও মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন্নী ইসলাম। গতকাল বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে উপজেলা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
​সভায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং উপজেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে সাংবাদিকদের সক্রিয় সহযোগিতা আহ্বান জানান নবাগত ইউএনও। তিনি বলেন, “সাংবাদিকরা সমাজের আয়না ও জাগ্রত বিবেক। একটি সমৃদ্ধ ও সুন্দর ব্রাহ্মণপাড়া গঠনে আপনাদের সততা, বস্তুনিষ্ঠ লেখনী এবং গঠনমূলক পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে এ অঞ্চলের মানুষের সেবা নিশ্চিত করা আরও সহজ হবে।
​প্রেসক্লাবের সভাপতি এডভোকেট মো. আবদুল আলীম খানের সভাপতিত্বে সভায় নবাগত ইউএনওকে ক্লাবের পক্ষ থেকে স্বাগত জানানো হয়। ​এ সময় ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সৌরভ মাহমুদ হারুন ও মো. ইউনুস মিয়া, সাধারণ সম্পাদক ইসমাইল নয়ন, সাংগঠনিক সম্পাদক মো. অপু খান চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শাহজাহান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রেজাউল হক শাকিল, প্রচার সম্পাদক গাজী মোস্তফা কামাল, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আতিকুল ইসলাম রাজু, ক্রীড়া সম্পাদক মো. জাকির হোসেন এবং নির্বাহী সদস্য মো. আবু কাওসার, পারভেজ আলম, মো. আবদুল মান্নান, জসীমুল করীম ভূইয়াসহ অন্যান্য সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারীদের গোলাপি বাসে আয় তলানিতে, দিনে ৫০ হাজার টাকা ভর্তুকি

ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

আপডেট সময় ০৮:৪৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬