সংবাদ শিরোনাম ::
কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা শত্রুতার জেরে পেট্রোল ঢেলে আগুন, পুড়লো বসতবাড়ি ৫ আগস্টের পর ভাগ্য বদলে গেছে জামায়াত নেতার ছেলের রোহিঙ্গা প্রকল্পের অর্থে প্রতিমন্ত্রীর পিএস-এপিএসের ইউরোপ সফর, উঠছে নানা প্রশ্ন ঢাকার গুলিস্তানে সিলগালা ভেঙে পার্কিংয়ে সহস্রাধিক অবৈধ দোকান কাজ না করেই সরকারি প্রকল্পের ১২ কোটি টাকা নিয়ে গেল ঠিকাদার বিপিসির আহম্মদুল্লাহর ঢাকায় বহুতল ভবন, গ্রামে বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি রাষ্ট্রের টাকায় ব্যক্তিগত ‘ভবিষ্যৎ’ গড়লেন সামি! নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি

ঢাকায় চীনের পররাষ্ট্রমন্ত্রী গ্যাং

চীনের নতুন পররাষ্ট্রমন্ত্রী ছিন গ্যাং কয়েক ঘণ্টার জন্য ঢাকায় যাত্রাবিরতি করেছেন। সোমবার (৯ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে চীনা পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

২টা ৭ মিনিটে চীনা পররাষ্ট্রমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সেখানে দুই পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময়ের পর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে বৈঠকে বসেন তারা। চীনের পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজটি বেইজিং থেকে আফ্রিকা যাওয়ার পথে জ্বালানি সংগ্রহের জন্য ঢাকার বিমানবন্দরে নেমেছে।

dhakapost

কূটনৈতিক সূত্রগুলো বলছে, যাত্রাবিরতি হলেও প্রথমবারের মতো ঢাকায় চীনা পররাষ্ট্রমন্ত্রীর এ সফরকে বেশ গুরুত্বের সঙ্গে দেখছে ঢাকা। আশা করা হচ্ছে, সংক্ষিপ্ত সময়ে উভয়পক্ষ দ্বিপাক্ষিকসহ বহুপাক্ষিক বিভিন্ন ইস্যুতে আলোচনা হবে। ইথিওপিয়াসহ আফ্রিকার পাঁচ দেশ সফরে যাচ্ছেন চীনের নতুন পররাষ্ট্রমন্ত্রী। সেই সফরে যাত্রাবিরতি করতে ঢাকায় সংক্ষিপ্ত সফর সেরে ফেলছেন গ্যাং।

সদ্য শেষ হওয়া বছরের দুই দিন আগে চীনের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান গ্যাং। দায়িত্ব পাওয়ার পর আফ্রিকায় প্রথম বিদেশ সফরে যাচ্ছেন গ্যাং। সবশেষ গত বছরের আগস্টে ঢাকা সফর করেছিলেন চীনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক

ঢাকায় চীনের পররাষ্ট্রমন্ত্রী গ্যাং

আপডেট সময় ১২:২৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩