খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে মোসাল্লা কমপ্লেক্সে লাখো মানুষের ঢল

ইরানের প্রয়াত নেতা আয়াতুল্লাহ খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে রাজধানী তেহরানের গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্সে লাখো মানুষের ঢল নেমেছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই শোকানুষ্ঠানে যোগ দিতে আসা সাধারণ মানুষের বিশাল ভিড়ে কমপ্লেক্সের দিকে যাওয়ার সবকটি রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

প্রার্থনা কক্ষের মূল দরজা খোলার কয়েক ঘণ্টা আগেই শহীদ ইমামের বিপুল সংখ্যক ভক্ত ও অনুসারী মুসাল্লা কমপ্লেক্সে এসে ভিড় করতে শুরু করেন। ভোরবেলা ফজরের আজানের সময় সাধারণ মানুষের এই উপচে পড়া উপস্থিতির কারণে কর্তৃপক্ষ নির্ধারিত সময়ের আগেই দরজাগুলো খুলে দিতে বাধ্য হয়। ফলে বাইরে অপেক্ষা করা হাজার হাজার মানুষ সহজেই প্রার্থনা কক্ষের প্রধান প্রাঙ্গণে প্রবেশ করার সুযোগ পান।

অনলাইনে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ও ফুটেজে দেখা গেছে, হাজার হাজার শোকাহত মানুষ কালো পোশাক পরে রাস্তায় ভিড় জমিয়েছেন।

তাদের হাতে ছিল ইরানের জাতীয় পতাকা এবং খামেনির স্মরণে তৈরি বিভিন্ন ব্যানার ও পোস্টার।ইতিমধ্যেই গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্সের ভেতর ও চারপাশের এলাকা শোকাহত জনতায় কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। প্রয়াত এই শীর্ষ নেতাকে বিদায় জানাতে পুরো এলাকায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে মোসাল্লা কমপ্লেক্সে লাখো মানুষের ঢল

আপডেট সময় ১১:২৪:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬