ঢাকা ১১:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যন্ত্র বিকল হয়ে যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী কিসমত-জাফরাবাদ আবাসন প্রকল্পে ভয়াবহ দুর্নীতি : ১১৫ পরিবারের স্বপ্নভঙ্গ টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ ফ্যাসিস্ট আমলে সরকারপ্রধানের সফরে কোটি কোটি টাকা খরচ করা হতো: রিজভী শাহজালালে বিমানের ফ্লাইট থেকে শতাধিক স্বর্ণবার জব্দ রাষ্ট্রপতির সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা, কমানো হবে বিদেশি শিক্ষার্থীও : মেলোনি আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে অতন্দ্র প্রহরীর মতো মাঠে থাকব: হারুন অর রশিদ

চোখ-মুখ ফুলে যাওয়ায় ভক্তদের উদ্বেগ, অসুস্থ সালমান খান?

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • ৬১৯ বার পড়া হয়েছে

বলিউড সুপারস্টার সালমান খানকে ঘিরে নতুন করে শুরু হয়েছে স্বাস্থ্যগত উদ্বেগ। সম্প্রতি একটি অনুষ্ঠানে তাঁর উপস্থিতির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবি ও পোস্টকে কেন্দ্র করে ভক্তদের মধ্যে নানা জল্পনা তৈরি হয়েছে।

কয়েকদিন আগে ‘আমির খান প্রোডাকশনস’-এর ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সালমান। কালো পোশাক, হালকা দাড়ি এবং ন্যাড়া মাথার নতুন লুকে অভিনেতাকে দেখে অনেকেই তাঁর জনপ্রিয় সিনেমা তেরে নাম-এর ‘রাধে’ চরিত্রের কথা মনে করেন। সেই লুক ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়।

তবে পরবর্তীতে ভারতীয় কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, এই পরিবর্তিত চেহারার পেছনে স্বাস্থ্যগত কারণ থাকতে পারে।

বিশেষ করে তাঁর সাম্প্রতিক কিছু ছবি দেখে অনেকেরই মনে হয়েছে, অভিনেতার ওজন বেড়েছে এবং মুখমণ্ডলে কিছুটা ফোলাভাব দেখা যাচ্ছে।
মঙ্গলবার এক্স (সাবেক টুইটার)-এ ভাইরাল হওয়া একটি পোস্টে একজন ব্যবহারকারী দাবি করেন, সালমান নাকি কিছু শারীরিক জটিলতার মধ্য দিয়ে যাচ্ছেন।

ওই পোস্টে আরো বলা হয়, পরিবারের সদস্যরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার পরামর্শ দিলেও তিনি নাকি বর্তমানে হাতে থাকা কাজ শেষ না করে বিদেশ যেতে রাজি নন।

ভাইরাল পোস্টে আরো দাবি করা হয়েছে, স্টেরয়েড ব্যবহারের কারণেই তাঁর ওজন ওঠানামা করতে পারে।

তবে এসব দাবির পক্ষে কোনো আনুষ্ঠানিক প্রমাণ বা চিকিৎসাগত তথ্য প্রকাশ করা হয়নি।
সালমান খান কিংবা তাঁর টিমের পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।

এদিকে ভক্তদের একাংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রিয় তারকার সুস্থতা কামনা করছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যন্ত্র বিকল হয়ে যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল

চোখ-মুখ ফুলে যাওয়ায় ভক্তদের উদ্বেগ, অসুস্থ সালমান খান?

আপডেট সময় ০৯:৫৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬