ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লংমার্চে সাড়ে চারশো গাড়ি, টোল দেয়নি বিরোধী দল: রিজভী জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১,৮৭২ তারপরও অফিস করছেন বিআরটিএর সহকারী পরিচালক আলতাব হোসেন এনবিআরের সাবেক চেয়ারম্যানসহ দুই কর্মকর্তার ২৫ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ পাটওয়ারীকে গ্রেফতার করে রিমান্ডে নিলেই বের হবে, ককটেল মারছে কারা: রাশেদ খাঁন আমরা চাই না চিকিৎসার অভাবে কারও মৃত্যু হোক: স্বাস্থ্যমন্ত্রী ২৬৭ কোটি টাকার ঋণ, ১৩৩ কোটি টাকা সুদ মওকুফ চান প্রশাসক ফজলুল হক ছাত্রদলের পরিচয়ে অবৈধ বালু উত্তোলন ও পাচারের অভিযোগ, বেপরোয়া জহির গং সিন্ডিকেট স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

হাইতি ম্যাচে ব্রাজিল দলে বড় রদবদল, একাদশে কারা থাকছেন?

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৪:২০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • ৬৪৫ বার পড়া হয়েছে

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের পর ঘুরে দাঁড়াতে মরিয়া ব্রাজিল। আগামী শনিবার দ্বিতীয় ম্যাচে হাইতির মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের আগে দল নির্বাচন নিয়ে যথারীতি রহস্য রেখে দিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। তবে অনুশীলনের ইঙ্গিত বলছে, হাইতির রক্ষণ ভাঙতে আবারও আক্রমণাত্মক ৪-২-৪ ফরমেশনে ফিরতে পারেন ইতালিয়ান এই কোচ।

ফিলাডেলফিয়ায় আসন্ন ম্যাচ সামনে রেখে গত দুই দিনের অনুশীলনে আনচেলত্তি বেশ কয়েকজন ফুটবলারকে নতুন করে পরখ করে দেখছেন। দেশটির সংবাদমাধ্যম গ্লোবোর এক প্রতিবেদন বলছে, ডিফেন্সে ইবানিয়েজের জায়গায় দানিলো এবং মাঝমাঠে লুকাস পাকেতার বদলে লুইস হেনরিকেকে দেখা যেতে পারে একাদশে। যদিও শেষ মুহূর্ত পর্যন্ত নিজের পরিকল্পনা ‘গোপন’ রাখছেন ব্রাজিল কোচ।

বিশ্বকাপ জিতলে সবচেয়ে বেশি বোনাস পাবে ব্রাজিল
চোট কাটিয়ে অনুশীলনে ফিরলেন নেইমার
দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় গ্যাব্রিয়েল ম্যাগালহায়েস ও রাফিনিয়াকে নিয়েও সতর্ক ব্রাজিল শিবির। গ্যাব্রিয়েলের বাম ঊরুতে কিছুটা চোট সমস্যা রয়েছে, আর মরক্কো ম্যাচের পর পায়ে ফোস্কা পড়ার কারণে রাফিনিয়া হালকা অনুশীলন করছেন। তাদের জায়গায় অনুশীলনে লিও পেরেইরা ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লিকে দেখা গেলেও শেষ পর্যন্ত মূল একাদশে পরিবর্তন নাও আসতে পারে।

মাঝমাঠেও রয়েছে কিছু অনিশ্চয়তা। বুধবারের অনুশীলনে ফ্যাবিনিওকে ব্রুনো গিমারায়েসের পাশে খেলানো হয়েছে। তবে কোচের আস্থাভাজন কাসেমিরোও দলে ফিরতে পারেন। মরক্কোর বিপক্ষে হলুদ কার্ড পাওয়ার পর বিরতির সময় তাকে তুলে নেওয়া হয়েছিল।

আক্রমণভাগে ইগর থিয়াগো ও মাতেউস কুনিয়ার মধ্যে লড়াই চলছে। অনুশীলনে ইগর থিয়াগোকে প্রথম একাদশে দেখা গেলেও চূড়ান্ত সিদ্ধান্ত ম্যাচের আগের দিন নেবেন আনচেলত্তি।

এদিকে দীর্ঘদিনের চোট কাটিয়ে নেইমারও বল নিয়ে অনুশীলনে ফিরেছেন। যদিও তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছে না ব্রাজিল। দলের চিকিৎসক ও কোচিং স্টাফ তার শারীরিক অবস্থার ওপর নিবিড় নজর রাখছেন।

শনিবারের ম্যাচকে সামনে রেখে আজ নিউ জার্সিতে শেষ অনুশীলন করবে ব্রাজিল। এরপর দল যাবে ফিলাডেলফিয়ায়। বাংলাদেশ সময় শনিবার ভোর সাড়ে ৬টায় হাইতির বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লংমার্চে সাড়ে চারশো গাড়ি, টোল দেয়নি বিরোধী দল: রিজভী

হাইতি ম্যাচে ব্রাজিল দলে বড় রদবদল, একাদশে কারা থাকছেন?

আপডেট সময় ০৪:২০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬