ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘গ্রেনেড বাবু’ থেকে ‘গ’লাকাটা রাজু’, খুলনার সন্ত্রাসীদের বিচিত্র নাম ও অপরাধ ফ্যাসিস্ট সরকার শিশু ও আলেমদের হত্যা করেছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন শাড়িটি গিফট করেছিল, এমন গিফট আমাদের রেগুলার আসে: তানজিন তিশা পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও সড়ক সংস্কার কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী অনুকূল পরিবেশ তৈরি হলে ভারতে প্রধানমন্ত্রীর সফর হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মাদার তেরেসা স্বর্ণপদক ২০২৬ পেলেন চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জের নাহিদ উজ্জামান আত্রাইয়ে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬ পিস বুপ্রেনরফিনসহ আটক ১ জাসদ কার্যালয় ঘিরে যুবদলের অবস্থান গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থী: জিএম কাদের

কেয়া পায়েলের প্রেমে ফারহানের ‘ডুব’

ভুল বোঝাবুঝি, প্রেম আর গ্রামবাংলার হাস্যরস মিশিয়ে নির্মিত হয়েছে ঈদের বিশেষ নাটক ‘ডুব’। নাটকটিতে জুটি বেঁধেছেন মুশফিক আর ফারহান ও কেয়া পায়েল। গল্পে দেখা যাবে, ঢাকায় ব্যবসা করা যুবক সাদ্দাম বন্ধুর বিয়ের অনুষ্ঠানে গ্রামে আসে। সেখানে গিয়ে তার ভালো লাগে শেফালি নামের এক তরুণীকে। কিন্তু শেফালির সঙ্গে একান্তে কথা বলার সুযোগ না পেয়ে এক অদ্ভুত পরিকল্পনা করে সে। শেফালি যে পুকুরে গোসল করতে যায়, সেই পুকুরেই ডুব দেয় সাদ্দাম।

তবে পরিস্থিতি মোড় নেয় অন্যদিকে। পানির নিচ থেকে উঠে এসে সে সামনে দেখতে পায় আলোকে। ঠিক সেই মুহূর্তে মসজিদ থেকে ফেরা কয়েকজন গ্রামবাসী তাদের আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন। এরপরই শুরু হয় গ্রাম্য বিচার।

বিচারে আলো বারবার দাবি করলেও যে সে সাদ্দামকে চেনে না, সাদ্দাম কিন্তু তা অস্বীকার করে না। কারণ এরই মধ্যে শেফালির চেয়ে আলোকেই তার বেশি ভালো লেগে যায়। ফলে সে চায়, তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হোক এবং শেষ পর্যন্ত বিয়ের আয়োজন করা হোক।

মজার এই গল্প নিয়ে নাটকটি নির্মাণ করেছেন তৌফিকুল ইসলাম। তার সঙ্গে চিত্রনাট্য লিখেছেন শাহজাহান সৌরভ। নাটকের বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন সাবিনা মিম ও নরেশ ভুঁইয়া।
সিএমভির ব্যানারে নির্মিত নাটকটি আসন্ন ঈদ উপলক্ষে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে বলে জানিয়েছেন প্রযোজক এসকে সাহেদ আলী।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘গ্রেনেড বাবু’ থেকে ‘গ’লাকাটা রাজু’, খুলনার সন্ত্রাসীদের বিচিত্র নাম ও অপরাধ

কেয়া পায়েলের প্রেমে ফারহানের ‘ডুব’

আপডেট সময় ০৭:০৩:০৭ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬