ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাড়িটি গিফট করেছিল, এমন গিফট আমাদের রেগুলার আসে: তানজিন তিশা পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও সড়ক সংস্কার কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী অনুকূল পরিবেশ তৈরি হলে ভারতে প্রধানমন্ত্রীর সফর হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মাদার তেরেসা স্বর্ণপদক ২০২৬ পেলেন চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জের নাহিদ উজ্জামান আত্রাইয়ে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬ পিস বুপ্রেনরফিনসহ আটক ১ জাসদ কার্যালয় ঘিরে যুবদলের অবস্থান গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থী: জিএম কাদের ফরিদপুরে হত্যা মামলার তদন্তপ্রাপ্ত আসামি ঝিনাইদহ থেকে গ্রেপ্তার নেপালে সম্মাননা স্মারক পেলেন মঠবাড়িয়ার সন্তান সাংবাদিক শামসুদ্দোহা প্রিন্স ক্যালিফোর্নিয়ায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শিক্ষা সহযোগিতার সম্ভাবনা তুলে ধরলেন শামা ওবায়েদ

পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও সড়ক সংস্কার কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

রংপুরের পীরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। পরে তিনি উপজেলার বড়দরগাহ বাসস্ট্যান্ড থেকে ভেন্ডাবাড়ী হাট পর্যন্ত সড়কের সংস্কার কাজের উদ্বোধন করেন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন প্রতিমন্ত্রী। এ সময় শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেনসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

কবর জিয়ারত শেষে প্রতিমন্ত্রী পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের খোঁজখবর নেন। এ সময় তিনি শহীদ আবু সাঈদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এবং পরিবারের সদস্যদের সঙ্গে কিছু সময় কথা বলেন। একই সঙ্গে বীর শহীদ আবু সাঈদ ফাউন্ডেশন, পরিবারের জন্য বাড়ি নির্মাণ এবং কবরস্থানের সৌন্দর্যবর্ধনে মোট ১ কোটি টাকা বরাদ্দ দেওয়ার ঘোষণা দেন।

এ সময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব এমদাদুল হক ভরসাসহ পীরগঞ্জ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শহীদ আবু সাঈদের অবদানের কথা স্মরণ করে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, “শহীদ আবু সাঈদের যে অবদান, তা শুধু ইতিহাস নয়; এটি সবার জন্য অনুপ্রেরণা। তাঁর বাবা-মা গর্বিত বাবা-মা। শহীদ আবু সাঈদ রংপুরের সম্পদ, এই দেশের সম্পদ।”

তিনি আরও বলেন, “আবু সাঈদ গণঅভ্যুত্থানের একজন গুরুত্বপূর্ণ স্মারক হয়ে থাকবেন এবং তাঁর আত্মত্যাগ নতুন প্রজন্মকে অনুপ্রেরণা জোগাবে।”

পরে প্রতিমন্ত্রী পীরগঞ্জ উপজেলার ৩ নম্বর বড়দরগাহ ইউনিয়নের বড়দরগাহ বাসস্ট্যান্ড থেকে ভেন্ডাবাড়ী হাট পর্যন্ত সড়কের সংস্কার কাজের উদ্বোধন করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শাড়িটি গিফট করেছিল, এমন গিফট আমাদের রেগুলার আসে: তানজিন তিশা

পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও সড়ক সংস্কার কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

আপডেট সময় ০৪:১৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬