ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের হত্যা মামলায় নামের ভুলে ১৮ বছর কারাভোগ, চার সপ্তাহের প্যারোলে মুক্ত বাদল ফরাজী আ.লীগ এখন ‘হিডেন কনটেন্ট ক্রিয়েটর’: হাসনাত আব্দুল্লাহ বড়লেখা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০টি ম্যাট্রেস ও বেড উপহার ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, চাইলেন বিমানের ব্যবস্থা অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরছেন জামায়াত আমির শফিকুর রহমান দণ্ডপ্রাপ্ত হয়েও শেখ হাসিনা কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন: রিজভী আসাদুজ্জামান খান কামালের ভায়রা ভাই পরিচয়ে ডিএনসিসিতে চলত মফিজুরের রাজত্ব জাতিসংঘ শান্তিরক্ষায় বাংলাদেশি সেনাদের অবদানের প্রশংসা আইরিন খানের নগদের প্রশাসক মোতাছিম বিল্লাহর বিদেশ গমনে নিষেধাজ্ঞা শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু-ইহুদি সংস্থার উদ্বেগ

হাজারীবাগে জাল সনদ প্রস্তুতকারী ও সরঞ্জামাদিসহ চক্রের এক সদস্য গ্রেফতার

রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে জাল সনদ প্রস্তুতকারী সংঘবদ্ধ চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গ্রেফতারকৃতের নাম মোঃ রাকিব হোসেন ঘরামী (১৯)। এসময় তার নিকট থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিপুল পরিমান জাল সনদ ও জাল সনদ তৈরীর বিভিন্ন সরঞ্জামাদিসহ তাকে গ্রেফতার করা হয়। আজ বৃহস্পতিবার র‌্যাব-১০ এর কমান্ডিং অফিসার (অধিনায়ক) এ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন এসব তথ্য জানান।

র‌্যাব বলছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার র‌্যাব-১০ এর একটি দল রাজধানীর হাজারীবাগ এলাকায় একটি ঝটিকা অভিযান চালিয়ে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এবং বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জাল সনদ প্রস্তুতকারী চক্রের সদস্য মোঃ রাকিব হোসেন ঘরামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এসময় তার নিকট থেকে ৩১টি ভূয়া সার্টিফিকেট, একটি সিপিইউ, একটি মনিটর, একটি কী-বোর্ড, একটি মাউস, একটি প্রিন্টার, একটি ভিজিএ ক্যাবল ও একটি প্রিন্টার ক্যাবল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ রাকিব হোসেন ঘরামী বেশ কিছুদিন যাবৎ বিভিন্ন শিক্ষাবোর্ডের এসএসসি, এইচএসসি, দাখিল, আলিম এবং সরকারি-বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনার্স ও মাস্টার্স এর জাল সার্টিফিকেট তৈরী করে আসছিল। সে টাকার বিনিময়ে বিভিন্ন জাল সনদপত্র তৈরী করে ব্যবসার আড়ালে জালিয়াতি কর্মকান্ড চালিয়ে আসছিল। গ্রেফতারকৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতের হত্যা মামলায় নামের ভুলে ১৮ বছর কারাভোগ, চার সপ্তাহের প্যারোলে মুক্ত বাদল ফরাজী

হাজারীবাগে জাল সনদ প্রস্তুতকারী ও সরঞ্জামাদিসহ চক্রের এক সদস্য গ্রেফতার

আপডেট সময় ০৯:২২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩