সংবাদ শিরোনাম ::
রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট দ্রুত দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর রামিসাসহ সব ধর্ষণ-হত্যার বিচার দাবিতে বেরোবিতে গ্রীন ভয়েসের প্রতিবাদ বাংলাদেশি হজযাত্রীদের চিকিৎসাসেবা সরেজমিনে পরিদর্শনে ধর্মমন্ত্রী রামিসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান স্কুলে সহপাঠীদের মাঝে রামিসাকে খুঁজছেন বাবা, কাঁদলেন-কাঁদালেন চুরি রোধে বেরোবিতে চালু সাইকেল ও মোটরসাইকেল কার্ড কোরবানির আগে এলো রেমিট্যান্স, ২০ দিনে ৩২ হাজার কোটি টাকা ঈদকে ঘিরে আইন-শৃঙ্খলা রক্ষায় ঢাকাসহ আশপাশের জেলায় বিজিবি মোতায়েন ঈদে বাড়ি ফিরতে শিক্ষার্থীদের বাস দিচ্ছে বেরোবি প্রশাসন কিছুই খাচ্ছে না রামিসার বিড়াল

গ্রীষ্মকালীন ছুটি ও ঈদ উপলক্ষে ১৮ দিনের বন্ধে যাচ্ছে বেরোবি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর গ্রীষ্মকালীন অবকাশ ও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ১৮ দিনের ছুটিতে যাচ্ছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষার পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমও বন্ধ থাকবে।
মঙ্গলবার (১৯ মে) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান। তিনি জানান, আগামী ২৪ মে থেকে ৮ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। একইসঙ্গে ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত প্রশাসনিক কার্যক্রমও বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, ২২ ও ২৩ মে সরকারি ছুটি থাকায় শিক্ষার্থীরা অতিরিক্ত দুই দিনের ছুটির সুবিধা পাবেন। এছাড়া ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি থাকায় প্রশাসনিক কার্যক্রমও আরও দুই দিন বন্ধ থাকবে।
সব মিলিয়ে দীর্ঘ এই ছুটি শেষে আগামী ৮ জুন থেকে পুনরায় নিয়মিত ক্লাস ও পরীক্ষা শুরু হবে। অন্যদিকে প্রশাসনিক কার্যক্রম চালু হবে ৭ জুন থেকে। আবাসিক হল খোলা থাকবে কি না—এমন প্রশ্নের জবাবে রেজিস্ট্রার বলেন, “ছুটির সময় অনেক শিক্ষার্থী ক্যাম্পাসে অবস্থান করেন। তাই তাদের সুবিধার্থে আবাসিক হল খোলা রাখা হবে। এছাড়া ঈদের দিন শিক্ষার্থীদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থাও থাকবে।
বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী দীর্ঘ ছুটিকে স্বস্তির হিসেবে দেখছেন। কেউ পরিবার নিয়ে ঈদ উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন, আবার অনেকে ছুটিতে বাড়ি ফেরার পরিকল্পনা করছেন।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট দ্রুত দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

গ্রীষ্মকালীন ছুটি ও ঈদ উপলক্ষে ১৮ দিনের বন্ধে যাচ্ছে বেরোবি

আপডেট সময় ১১:৪৩:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬