সংবাদ শিরোনাম ::
প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী বরগুনায় অনুষ্ঠিত হলো ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ বৃক্ষরোপণ করে বাসযোগ্য পৃথিবী গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের বনবিভাগের মালি বাউন্ডারি শহিদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ভুয়া সনদে চাকরি করে সম্পদের পাহাড় গড়েছেন সাব-রেজিস্ট্রার বেলাল ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচ মাসে ৩৬৫ শিশুর জনগ্রহণ, নরমাল ৩৪৭ এবং সিজার ১৮টি আর্জেন্টিনার ৬৮ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন মেসি আদ-দ্বীন গল্প-কাহিনী লিখেছে, তাদের জবাবে সন্তুষ্ট নই : স্বাস্থ্যমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে মাদক সংক্রান্ত সালিশের সংঘর্ষে বল্লমের আঘাতে নিহত ১, আহত প্রায় ১০ চাঁপাইনবাবগঞ্জে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পবিপ্রবিতে ভিসির অপসারণ দাবির কর্মসূচিতে হামলা, শিক্ষকসহ আহত ১০

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তির বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ভিসি ড. কাজী রফিকুল ইসলামের অপসারণের দাবিতে চলা অবস্থান কর্মসূচিতে বহিরাগতদের হামলার ঘটনা ঘটেছে। এতে শিক্ষক, কর্মকর্তাসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আটজনকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে।

সোমবার (১১ মে) সকাল ১০টার দিকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবিএম সাইফুল ইসলাম, ড. আবদুল মালেক, ড. মো. আতিকুর রহমান, ড. নিজাম উদ্দীন, ড. মো. শহিদুল ইসলাম, ড. ননী গোপাল, ড. রিপন চন্দ্র পাল, পরিচালক (অর্থ ও হিসাব) মো. জসিম উদ্দিন এবং কর্মকর্তা নাসরিন আক্তার।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তাদের একটি অংশ প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি শুরু করেন। অংশগ্রহণকারীরা বর্তমান ভিসিকে অপসারণের দাবি জানান। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক হেমায়েত জাহানের পক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এর পরপরই একটি ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যায়, চেয়ার ভাঙচুরসহ দুই পক্ষের মধ্যে হাতাহাতি চলছে। এ ঘটনা ঘিরে বিশ্ববিদ্যালয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
কর্মসূচিতে অংশগ্রহণকারীদের অভিযোগ, এ সময় ভিসির সমর্থনে স্থানীয় দুমকি উপজেলা যুবদলের বহিষ্কৃত সদস্য সচিব রিপন শরিফের নেতৃত্বে শতাধিক বহিরাগত ক্যাম্পাসে প্রবেশ করে কর্মসূচিতে বাধা দেয় বলে অভিযোগ ওঠে।

আন্দোলনকারীদের দাবি, বহিষ্কৃত উপজেলা যুবদলের সদস্য সচিব রিপন শরীফের নেতৃত্বে আসা বহিরাগতরা, শিক্ষক ও কর্মকর্তাদের ওপর হামলা চালায়। পরে উভয়পক্ষের মধ্যে ধাওয়া, হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় পুরো ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক বলেন, ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ ও হামলার ঘটনায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি জানিয়েছেন তারা।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ভিসি ড. কাজী রফিকুল ইসলাম বলেন, হামলার বিষয়ে আমি তেমন কিছুই জানি না। আগামীকাল প্রধানমন্ত্রীর সাথে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসিদের বৈঠক আছে। সেই বৈঠকে যোগ দিতে আজ সকাল ৮টায় ক্যাম্পাস থেকে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছি। বহিরাগতদের হামলার বিষয়টি খতিয়ে দেখা হবে।

এ বিষয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দীন বলেন, আমরা খবর পেয়েছি, বিশ্ববিদ্যালয়ে ভিসির অপসারণের দাবিতে যে আন্দোলন হয়েছে সেখানে তার অনুসারী ও বহিরাগতদের সমন্বয়ে হামলা হয়েছে। শুনেছি এ বিষয়ে তাদের একটি মিটিং হবে। এরপরে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের নিকট অভিযোগ জানালে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী

পবিপ্রবিতে ভিসির অপসারণ দাবির কর্মসূচিতে হামলা, শিক্ষকসহ আহত ১০

আপডেট সময় ০৪:২৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬