ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জয়ের দুয়ার থেকে ফিরল বাংলাদেশ, অবিশ্বাস্য ড্র আফগানিস্তানের বিদ্যালয়ের ৫০ শতক জমির হিসাব ২৯ বছরেও মেলেনি, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তাইজ দখলের পথে হুথিরা, তীব্র লড়াইয়ে ইয়েমেন ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৮ কাস্টমস বন্ড কমিশনারেটের এআরও গোলাম হাসনাইনের বিরুদ্ধে কোটি টাকার ঘুষ ও অনিয়মের অভিযোগ ইয়েমেনের রাজধানীতে সৌদির হামলা, বাড়ছে সংঘাতের শঙ্কা মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ মুকসুদপুর ফারুক খান উচ্চবিদ্যালয়ের এডহক কমিটির আহ্বায়ক তারেকুল ইসলাম রাজুকে ফুলেল শুভেচ্ছা জনস্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে: এলজিআরডি মন্ত্রী

ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৮

  • পারভেজ আলম
  • আপডেট সময় ০৮:৪৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • ৫০৭ বার পড়া হয়েছে

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক বিশেষ অভিযানে ভারতীয় হুইস্কিসহ এক নারী, নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের এক স্থানীয় নেতা এবং জিআর পরোয়ানাভুক্ত আসামিসহ মোট আটজনকে গ্রেপ্তার ও পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এ ছাড়া প্রকাশ্যে মাদক সেবনের অভিযোগে তিনজনকে ভ্রাম্যমাণ আদালতে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) ব্রাহ্মণপাড়া থানা পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১২ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) রূপম কুমার সরকার ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ শশীদল ইউনিয়নের হরিমঙ্গল বাজার-ব্রাহ্মণপাড়া সড়কের একটি সেচ পাম্পসংলগ্ন পাকা রাস্তায় অভিযান চালান। এ সময় আট বোতল ভারতীয় হুইস্কিসহ মোসা. রুমা আক্তার (৩০) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়। তিনি দক্ষিণ তেতুভূমি (বাঁশতলা) গ্রামের খোরশেদ আলমের স্ত্রী।

পৃথক অভিযানে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেনের নেতৃত্বে এসআই ডি.এম.এ. মজিদ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালান। এ সময় বিশেষ ক্ষমতা আইনের মামলার পলাতক আসামি ও নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী যুবলীগের শশীদল ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক ফারুক আহম্মেদকে (৪২) গ্রেপ্তার করা হয়। তিনি দক্ষিণ তেতাভূমি (মাদ্রাসাপাড়া) এলাকার মৃত আনু মিয়ার ছেলে।

একই মামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে প্রতিবেদনে দুজনের নামই মো. সিয়াম (১৭) উল্লেখ করা হয়েছে। তারা দুজনই দুলালপুর এলাকার বাসিন্দা।

এদিকে, মঙ্গলবার (১৩ অক্টোবর) পরিচালিত আরেকটি অভিযানে জিআর পরোয়ানাভুক্ত আসামি মো. বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করেন এএসআই মো. নুর আল আহসান। বিল্লাল দধিখোলা (উত্তরপাড়া) গ্রামের ঝাড়ু মিয়ার ছেলে।

অন্যদিকে, প্রকাশ্যে মাদক সেবনের অভিযোগে তিনজনকে সামারি ট্রায়ালের জন্য আদালতে পাঠানো হয়েছে। তারা হলেন—দক্ষিণ তেতুভূমির আমজাদ হোসেন (৫৪), সবুজপাড়ার শরীফুল ইসলাম (২৪) এবং বড়ধুশিয়া গ্রামের মো. হেলাল (২৮)। এসআই মো. মাহতাব হোসাইন ও এএসআই মো. কামরুজ্জামানের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাঁদের আটক করা হয়।

ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. ফারুক হোসেন জানান, অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার ব্যক্তিদের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জয়ের দুয়ার থেকে ফিরল বাংলাদেশ, অবিশ্বাস্য ড্র আফগানিস্তানের

ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৮

আপডেট সময় ০৮:৪৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬