ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইয়েমেনের রাজধানীতে সৌদির হামলা, বাড়ছে সংঘাতের শঙ্কা মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ মুকসুদপুর ফারুক খান উচ্চবিদ্যালয়ের এডহক কমিটির আহ্বায়ক তারেকুল ইসলাম রাজুকে ফুলেল শুভেচ্ছা জনস্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে: এলজিআরডি মন্ত্রী পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ভারতীয় মোটরসাইকেল জব্দ আশুলিয়ায় বিথী হত্যা মামলায় অটোরিকশা মেকানিক মজনু গ্রেপ্তার জুলাই ২০২৫-এর উপবৃত্তি এখনো অনিশ্চিত, আর কত অপেক্ষা করবেন ডিগ্রি শিক্ষার্থীরা? বিলুপ্তির পথে জাতীয় খেলা কাবাডি, বড়াইগ্রামে মাদকমুক্ত সমাজ গঠনে প্রীতি ম্যাচ ফের কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩২৬৬ টাকা

পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪

রংপুরের পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন বহুতল ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চার শ্রমিক। মঙ্গলবার বিকেলে ছাদ ঢালাইয়ের কাজ চলাকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বুজরুক রসুলপুর গ্রামের ঠান্ডা মিয়ার ছেলে ঢালাই শ্রমিক আসাদুল হক (৩৫) এবং রংপুর সদর উপজেলার বুড়িরহাট এলাকার শিহাব (১৯)।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে পীরগঞ্জ পৌরসভার নির্মাণাধীন বহুতল ভবনের বারান্দার ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন ১৩ জন শ্রমিক। এ সময় হঠাৎ সাটারিং খুলে ছাদ ধসে পড়লে শ্রমিকরা নিচে চাপা পড়েন। খবর পেয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ছয়জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আসাদুল হক ও শিহাবকে মৃত ঘোষণা করেন।

আহত চারজনের মধ্যে গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দুজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

পীরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা নাজমুল সরকার উদ্ধারকাজে নেতৃত্ব দেন।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের সংসদ সদস্য নুরুল আমীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারী এবং পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক।

উল্লেখ্য, প্রায় সাড়ে ছয় কোটি টাকা ব্যয়ে ‘ভিশন ২০২০’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান পৌরসভার বহুতল ভবনটির নির্মাণকাজ করছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইয়েমেনের রাজধানীতে সৌদির হামলা, বাড়ছে সংঘাতের শঙ্কা

পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪

আপডেট সময় ০৭:৪১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬