ঢাকা ০৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফুলবাড়ীতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সভাপতি মাসুদুল আলম বাচ্চু, মনোহরগঞ্জের আমতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন জার্মান পর্যটকের হারানো ম্যাকবুক উদ্ধার, পুলিশের দুই কর্মকর্তা পুরস্কৃত দরপত্রে প্রভাব বিস্তারের অভিযোগ, গণপূর্তের ফিরোজ হাসানকে ঘিরে তদন্তের দাবি কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সিভিল সার্জন ডা. বাহারুল আলম দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন কালুখালীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ সভা আত্রাইয়ে দুর্গাপূজার প্রস্তুতি সভা, ৫৪ মণ্ডপে ৬০০ কেজি করে চাল বরাদ্দ হুথি হামলার শঙ্কায় প্রাসাদ বদলাচ্ছেন সৌদি যুবরাজ

কোটালীপাড়ায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের ‘লাল শাপলা’ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ উল আরেফীনের সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কুমুদ রঞ্জন দাস (নামটি যাচাই করা প্রয়োজন), উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচ এম আনসার, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি হাজী ইউসুফ আলী দাঁড়িয়া, ভিপি ফায়েকুজ্জামান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সলেমান শেখ ও নজরুল ইসলাম মহিনসহ মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী সাত শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো—ভাস্কর দাস, আনিসা ইবনাত, প্রতিভা ভক্ত, পিনাকী বাড়ৈ, অথৈ ঢালী, মারিয়া রহমান ইনা ও জানাইয়া।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফুলবাড়ীতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কোটালীপাড়ায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৫:২৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬