ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সিভিল সার্জন ডা. বাহারুল আলম দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন কালুখালীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ সভা আত্রাইয়ে দুর্গাপূজার প্রস্তুতি সভা, ৫৪ মণ্ডপে ৬০০ কেজি করে চাল বরাদ্দ হুথি হামলার শঙ্কায় প্রাসাদ বদলাচ্ছেন সৌদি যুবরাজ ধামইরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত মনোহরগঞ্জে ৪৬ পিস ইয়াবাসহ তৃতীয় লিঙ্গের একজন গ্রেপ্তার তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তালবীজ রোপণ তাড়াইলে অস্তিত্বহীন পুকুরের নাম ভাঙিয়ে মাছ চুরির মামলা, হয়রানির অভিযোগ

হুথি হামলার শঙ্কায় প্রাসাদ বদলাচ্ছেন সৌদি যুবরাজ

ইয়েমেনের হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জেরে নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে যাচ্ছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। সোমবার (১২ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।

প্রতিবেদনে বলা হয়েছে, হুথিদের হামলার তীব্রতা বাড়ায় অধিক নিরাপত্তাবেষ্টিত প্রাসাদে অবস্থান করছেন সালমান।

৪১ বছর বয়সী প্রিন্স সালমানকে সর্বশেষ গত মঙ্গলবার প্রকাশ্যে দেখা যায়। ওই দিন তিনি একটি রক্তদান কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। এরপর তাঁকে আর প্রকাশ্যে দেখা যায়নি।

দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, সৌদি আরবের ভবিষ্যৎ বাদশাহ এমন কিছু প্রাসাদে যাতায়াত করছেন, যেগুলোতে কঠোর নিরাপত্তাব্যবস্থা ও বাঙ্কার রয়েছে। এ ছাড়া তাঁর নিরাপত্তায় একটি বিশেষ নিরাপত্তা বাহিনী নিয়োজিত করা হয়েছে।

গত শনিবার সৌদি আরব গত এক দশকের মধ্যে সবচেয়ে বড় হামলার শিকার হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ওই দিন রিয়াদের বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে হুথি বিদ্রোহীরা। এ হামলায় দুই বাংলাদেশিসহ ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

সৌদি কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ শুরুর পর উপসাগরীয় আরব দেশগুলোতে এটিই ছিল সবচেয়ে প্রাণঘাতী ঘটনা।

হামলার পর থেকে রিয়াদের বাদশাহ খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ রয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। হুথিরা গত পাঁচ দিনে দেশটির অন্যতম ব্যস্ত এই বিমানবন্দরে চারবার হামলা চালিয়েছে।

সৌদি আরবের জ্বালানিমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন, হুথিরা যে মাত্রায় হামলা চালিয়েছে, তার জবাবও সমান গুরুতর হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সিভিল সার্জন ডা. বাহারুল আলম

হুথি হামলার শঙ্কায় প্রাসাদ বদলাচ্ছেন সৌদি যুবরাজ

আপডেট সময় ০৪:০৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬