ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সিভিল সার্জন ডা. বাহারুল আলম দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন কালুখালীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ সভা আত্রাইয়ে দুর্গাপূজার প্রস্তুতি সভা, ৫৪ মণ্ডপে ৬০০ কেজি করে চাল বরাদ্দ হুথি হামলার শঙ্কায় প্রাসাদ বদলাচ্ছেন সৌদি যুবরাজ ধামইরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত মনোহরগঞ্জে ৪৬ পিস ইয়াবাসহ তৃতীয় লিঙ্গের একজন গ্রেপ্তার তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তালবীজ রোপণ তাড়াইলে অস্তিত্বহীন পুকুরের নাম ভাঙিয়ে মাছ চুরির মামলা, হয়রানির অভিযোগ

ধামইরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর ধামইরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, আগাম প্রস্তুতি গ্রহণ এবং জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনার লক্ষ্যে মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের ঝুঁকি মোকাবিলা, আগাম প্রস্তুতি, উদ্ধার কার্যক্রম এবং দুর্যোগকালীন করণীয় বিষয়ে আলোচনা করা হয়। এতে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী তাহমিনা সারমিন। তিনি দুর্যোগের সময় দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে মানুষের জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি কমিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ পারভেজ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মো. হানজালা, উপজেলা কৃষি কর্মকর্তা দেলোয়ার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনসুর আলী, তথ্যসেবা কর্মকর্তা ইসকিতা আফরিন এবং জনস্বাস্থ্য বিভাগের উপসহকারী প্রকৌশলী মিলন কুমার প্রমুখ।

উপজেলা পরিষদের শহীদ মিনার চত্বরে দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া পরিচালনা করেন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শাহাদত হোসেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সিভিল সার্জন ডা. বাহারুল আলম

ধামইরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আপডেট সময় ০৩:৫৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬