ঢাকা ০৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ধামইরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত মনোহরগঞ্জে ৪৬ পিস ইয়াবাসহ তৃতীয় লিঙ্গের একজন গ্রেপ্তার তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তালবীজ রোপণ তাড়াইলে অস্তিত্বহীন পুকুরের নাম ভাঙিয়ে মাছ চুরির মামলা, হয়রানির অভিযোগ দুর্যোগ মোকাবিলায় দূরদর্শী নীতি ও সমন্বিত পরিকল্পনা নেওয়ার তাগিদ রাষ্ট্রপতির গ্রাহকের অর্থ আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সুভাস্তু ডেভেলপমেন্টে দুদকের অনুসন্ধান ঝিনাইদহে সার ডিলার নিয়োগে দুর্নীতির অভিযোগ, তালিকায় বিএনপি সভাপতির ভাই-শ্যালক ও কর্মচারী কুমিল্লায় বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৫ লালপুরে লাইসেন্স ছাড়া সার ও কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তালবীজ রোপণ

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে তালবীজ রোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও বজ্রপাতের ঝুঁকি কমানোর লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নওগাঁ জেলা ও আত্রাই উপজেলা শাখার যৌথ উদ্যোগে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির আওতায় বৈঠাখালী থেকে থললমা পর্যন্ত সড়কের দুই পাশে মোট ১ হাজার তালবীজ রোপণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা কমান্ড্যান্ট মো. হুমায়ুন কবীর (পিভিএম)। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. খুশি খাতুন, ৫ নম্বর বিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন খান তোফা, বিশা ইউনিয়ন আনসার কমান্ডার মোহাম্মদ আবদুর রাজ্জাক, স্থানীয় আনসার ও ভিডিপির সদস্য-সদস্যা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

প্রধান অতিথির বক্তব্যে নওগাঁ জেলা কমান্ড্যান্ট মো. হুমায়ুন কবীর বলেন, প্রাকৃতিক দুর্যোগ, বিশেষ করে বজ্রপাতের ঝুঁকি কমানোর পাশাপাশি পরিবেশের সৌন্দর্য ও ভারসাম্য রক্ষায় তালগাছের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সরকার ও বাহিনীর নির্দেশনা অনুযায়ী সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আনসার ও ভিডিপি সারাদেশে এ ধরনের বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করে আসছে।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. খুশি খাতুন বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পরিবেশ রক্ষায় পরিবেশবান্ধব গাছ রোপণের বিকল্প নেই। আনসার-ভিডিপি পরিবার জাতীয় স্বার্থ ও মানবিক সেবায় সব সময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। রোপণ করা বীজগুলোর যথাযথ পরিচর্যা ও সুরক্ষা নিশ্চিত করতে বাহিনীর সদস্যরা সচেষ্ট থাকবেন।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপজেলা আনসার ও ভিডিপির এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধামইরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তালবীজ রোপণ

আপডেট সময় ০২:৫৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬