ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফুলবাড়ীতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সভাপতি মাসুদুল আলম বাচ্চু, মনোহরগঞ্জের আমতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন জার্মান পর্যটকের হারানো ম্যাকবুক উদ্ধার, পুলিশের দুই কর্মকর্তা পুরস্কৃত দরপত্রে প্রভাব বিস্তারের অভিযোগ, গণপূর্তের ফিরোজ হাসানকে ঘিরে তদন্তের দাবি কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সিভিল সার্জন ডা. বাহারুল আলম দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন কালুখালীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ সভা আত্রাইয়ে দুর্গাপূজার প্রস্তুতি সভা, ৫৪ মণ্ডপে ৬০০ কেজি করে চাল বরাদ্দ হুথি হামলার শঙ্কায় প্রাসাদ বদলাচ্ছেন সৌদি যুবরাজ

আত্রাইয়ে দুর্গাপূজার প্রস্তুতি সভা, ৫৪ মণ্ডপে ৬০০ কেজি করে চাল বরাদ্দ

নওগাঁর আত্রাইয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এ বছর উপজেলায় মোট ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এসব মণ্ডপের প্রতিটিতে ৬০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু।

সভায় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি পূজামণ্ডপগুলোতে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, সিনিয়র সহসভাপতি মো. আব্দুল জলিল চকলেট, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল হান্নান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খায়রুল আলম, আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম, ফায়ার সার্ভিসের কর্মকর্তা কমান্ডার মো. গোলজার এবং প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তা পিএম কামরুজ্জামান।

এ ছাড়া উপজেলা বিএনপির সহসভাপতি মো. সাইফুল ইসলাম মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, যুবদলের সিনিয়র আহ্বায়ক মো. খোরশেদ আলম, আহসানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম মঞ্জুরুল আলম মুঞ্জু, সাধারণ সম্পাদক সাহাদৎ হোসেন রকেট, উপজেলা পূজা উদ্‌যাপন ফ্রন্টের সভাপতি উত্তম প্রামাণিক ও সাধারণ সম্পাদক সজিব শাহ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মামুনুর রশীদ, সম্রাট হোসেন, তোফাজ্জল হোসেন তোফা ও আফজাল হোসেনসহ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় স্থানীয় গণমাধ্যমকর্মীরাও অংশ নেন।

সভায় সংশ্লিষ্ট ব্যক্তিরা আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্‌যাপনে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্ব দেন। পাশাপাশি পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং ধর্মীয় সম্প্রীতি অক্ষুণ্ন রাখার বিষয়ে আলোচনা করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফুলবাড়ীতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আত্রাইয়ে দুর্গাপূজার প্রস্তুতি সভা, ৫৪ মণ্ডপে ৬০০ কেজি করে চাল বরাদ্দ

আপডেট সময় ০৪:১৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬