ঢাকা ১১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্র সংস্কার হয়নি, শুধু চেয়ার বদলেছে: হাসনাত আবদুল্লাহ জয়ের দুয়ার থেকে ফিরল বাংলাদেশ, অবিশ্বাস্য ড্র আফগানিস্তানের বিদ্যালয়ের ৫০ শতক জমির হিসাব ২৯ বছরেও মেলেনি, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তাইজ দখলের পথে হুথিরা, তীব্র লড়াইয়ে ইয়েমেন ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৮ কাস্টমস বন্ড কমিশনারেটের এআরও গোলাম হাসনাইনের বিরুদ্ধে কোটি টাকার ঘুষ ও অনিয়মের অভিযোগ ইয়েমেনের রাজধানীতে সৌদির হামলা, বাড়ছে সংঘাতের শঙ্কা মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ মুকসুদপুর ফারুক খান উচ্চবিদ্যালয়ের এডহক কমিটির আহ্বায়ক তারেকুল ইসলাম রাজুকে ফুলেল শুভেচ্ছা

রাজনৈতিক চাপে চবির হল প্রভোস্টের পদত্যাগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এ এফ রহমান হলের প্রভোস্ট পদ থেকে অব্যাহতি নিয়েছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তাসলিম উদ্দিন। বুধবার (৬ মে) সকালে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন।

রাজনৈতিক চাপের মুখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এ এফ রহমান হলের প্রভোস্ট পদ থেকে অব্যাহতি নিয়েছেন বলে দাবি করেছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তাসলিম উদ্দিন। তিনি বিশ্ববিদ্যালয়ে জামায়াতপন্থি শিক্ষক হিসেবে পরিচিত।

ড. মোহাম্মদ তাসলিম উদ্দিন মুঠোফোনে  জানান, তিনি ছাত্র ও শিক্ষক মহলের রাজনৈতিক চাপের সম্মুখীন হচ্ছেন। হলের উন্নয়নমূলক কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালনায় শিক্ষার্থীদের একটি অংশের বাধার মুখে পড়ছেন তিনি। এছাড়া, ওই অংশটি উপাচার্যের কাছে ‘প্রভোস্ট তাসলিম উদ্দিন হলে আসেন না’—এমন মিথ্যা অভিযোগও দিয়েছে বলে দাবি করেন তিনি।

ড. তাসলিম উদ্দিন জুলাই গণঅভ্যুত্থানের পর ২৩ সেপ্টেম্বর ২০২৪ সালে দুই বছর মেয়াদে এ এফ রহমান হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২৩ সেপ্টেম্বর ২০২৬।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, তাসলিম উদ্দিন সাহেব আমাকে জানিয়েছেন, তিনি একজন একাডেমিশিয়ান মানুষ—হল প্রভোস্টের দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। এ কথা বলেই তিনি অব্যাহতি নিয়েছেন। রাজনৈতিক চাপের বিষয়ে তিনি আমাকে কিছু বলেননি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র সংস্কার হয়নি, শুধু চেয়ার বদলেছে: হাসনাত আবদুল্লাহ

রাজনৈতিক চাপে চবির হল প্রভোস্টের পদত্যাগ

আপডেট সময় ০৬:১২:০৩ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬