ঢাকা ০২:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা ওয়াসায় ক্যাটাগরি পরিবর্তনের নামে কোটি কোটি টাকার বাণিজ্য অনুমোদন ছাড়াই প্ল্যান্ট চালুর পায়তারা, জ্বালানি বিভাগে সুপার পেট্রোকেমিক্যালের তদবির দিরাইয়ের ওসির বিরুদ্ধে নির্যাতন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ কুরিয়ার অফিস থেকে পার্সেল নেওয়ার চেষ্টা, পুলিশ সদস্য গ্রেপ্তার ভুয়া চুক্তিতে ইসলামী ব্যাংকের প্রায় ৬৪ কোটি টাকা আত্মসাৎ এনায়েত উল্লাহ আব্বাসীর বক্তব্য ও সাংবাদিক হত্যার প্রতিবাদে সিসকপের মানববন্ধন পঞ্চগড় জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে প্রশাসকের শুভেচ্ছা বিনিময় পবিপ্রবির পরিবহন সংকট নিরসনে বিআরটিসির সঙ্গে চুক্তি স্বাক্ষর এনবিআরে যোগ দিতে গিয়ে জানলেন নিয়োগপত্র জাল নকশা লঙ্ঘন করে ভবন নির্মাণ, চট্টগ্রামে ৪ ভবনের অংশ ভাঙল সিডিএ, সিলগালা ২টি

উত্তরায় স্কুলছাত্রী অপহরণ: গ্রেফতার লামিন কারাগারে

রাজধানীর উত্তরায় বাবার সামনে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের মামলায় গ্রেফতার লামিন ইসলামের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৫ মে) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক তাহমিনা আক্তার।

এর আগে, একদিনের রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার উপ-পরিদর্শক ফরিদুজ্জামান। আসামিপক্ষে আইনজীবী শহিদুল ইসলাম জামিনের আবেদন করলে রাষ্ট্রপক্ষ তার বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার নথি অনুযায়ী, গত ১ মে গাজীপুরের পূবাইল থানাধীন এলাকা থেকে অপহরণ মামলার প্রধান আসামি লামিন ইসলামকে গ্রেফতার করা হয় এবং একই সময় অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। পরে ২ মে লামিন ইসলামের পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত শুনানির জন্য ৪ মে দিন ধার্য করেন। ওইদিন একদিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

গ্রেফতার লামিন ইসলামের বাড়ি গাজীপুরের কালীগঞ্জ থানার রায়েরদিয়া উলুখোলা এলাকায়।

মামলার অভিযোগে বলা হয়, ভুক্তভোগী ছাত্রী (১৪) উত্তরা গার্লস স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। গত ২২ এপ্রিল দুপুরে পরীক্ষা শেষে বাসায় ফেরার পথে উত্তরা পূর্ব থানাধীন সেক্টর-৬ এলাকায় তাকে জোরপূর্বক একটি প্রাইভেটকারে তুলে নিয়ে যায় লামিন ইসলাম ও তার সহযোগীরা।

এ ঘটনায় ভিকটিমের বাবা মো. কামরুজ্জামান উত্তরা পূর্ব থানায় অপহরণ মামলা দায়ের করেন। তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, রিমান্ডে পাওয়া তথ্যের ভিত্তিতে মামলার পরবর্তী অগ্রগতি নির্ধারণ করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা ওয়াসায় ক্যাটাগরি পরিবর্তনের নামে কোটি কোটি টাকার বাণিজ্য

উত্তরায় স্কুলছাত্রী অপহরণ: গ্রেফতার লামিন কারাগারে

আপডেট সময় ১০:০৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬