ঢাকা ১০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুরিয়ার অফিস থেকে পার্সেল নেওয়ার চেষ্টা, পুলিশ সদস্য গ্রেপ্তার ভুয়া চুক্তিতে ইসলামী ব্যাংকের প্রায় ৬৪ কোটি টাকা আত্মসাৎ এনায়েত উল্লাহ আব্বাসীর বক্তব্য ও সাংবাদিক হত্যার প্রতিবাদে সিসকপের মানববন্ধন পঞ্চগড় জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে প্রশাসকের শুভেচ্ছা বিনিময় পবিপ্রবির পরিবহন সংকট নিরসনে বিআরটিসির সঙ্গে চুক্তি স্বাক্ষর এনবিআরে যোগ দিতে গিয়ে জানলেন নিয়োগপত্র জাল নকশা লঙ্ঘন করে ভবন নির্মাণ, চট্টগ্রামে ৪ ভবনের অংশ ভাঙল সিডিএ, সিলগালা ২টি বরগুনায় ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের অবহিতকরণ সভা জিডিপিতে ভারতকে ছাড়াবে বাংলাদেশ, বাস্তবে লাভ কতটা? চার বছরে ২ হাজার ২৭৫ কোটি টাকা লোকসান, তবু লভ্যাংশ ঘোষণা তিতাসের

এনায়েত উল্লাহ আব্বাসীর বক্তব্য ও সাংবাদিক হত্যার প্রতিবাদে সিসকপের মানববন্ধন

  • কামরুল হাসান
  • আপডেট সময় ০৯:৫৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ৫০২ বার পড়া হয়েছে

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর হাফিজিয়া মাদরাসায় বার্ষিক ওয়াজ মাহফিলে বক্তা এনায়েত উল্লাহ আব্বাসীর সাংবাদিকদের নিয়ে অশালীন বক্তব্য, নেত্রকোনার সাংবাদিক আলিফ হত্যাকাণ্ড এবং দোয়ারাবাজারের সাংবাদিক আব্দুল মোতালিব ভূঁইয়ার ওপর হামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সিলেট সাংবাদিক কল্যাণ পরিষদ (সিসকপ) আয়োজিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাংবাদিক সুনির্মল সেন। সংগঠনের সাধারণ সম্পাদক ও দৈনিক সোনালী সিলেটের বার্তা সম্পাদক কামরুল হাসান জুলহাসের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন দৈনিক বাংলাদেশ সমাচারের সিলেট ব্যুরোপ্রধান মোশাররফ হোসেন খান অমিত, দৈনিক কাজিরবাজারের বিশেষ প্রতিনিধি শাহান আহমদ চৌধুরী, সাপ্তাহিক বিশ্বমিডিয়ার সিলেট ব্যুরোপ্রধান আলমগীর হোসেন শাহীন, দৈনিক বাংলার মুক্তাঙ্গনের তুষার চৌধুরী, দৈনিক বিকাল বার্তার সিলেট ব্যুরোপ্রধান আব্দুল আলিম রানা, দৈনিক প্রলয়ের সিলেট প্রতিনিধি আব্দুর রাজ্জাক শাওন, বিশ্বমিডিয়ার প্রতিনিধি জয়দ্বীপ চক্রবর্তী, সিলেট বুলেটিনের সম্পাদক ও জাতীয় দৈনিক আইন বার্তার সিলেট প্রতিনিধি নিজাম উদ্দিন, সাপ্তাহিক অপরাধ বিচিত্রার প্রতিনিধি মঈন উদ্দিন, দৈনিক প্রভাত বেলার মাল্টিমিডিয়া রিপোর্টার মো. ফখর উদ্দিন, দৈনিক নাগরিক ভাবনার তৌফিকুর রহমান হাবিব, কবি কামাল আহমদ, দৈনিক সোনালী সিলেটের শাহিন আহমদ, আব্দুল ওয়াহিদ, সাংবাদিক মিজানুর রহমান, উজ্জল আহমদ এবং জুলাইযোদ্ধা আব্দুশ শহীদ খান প্রমুখ।

মানববন্ধনে সাংবাদিক নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ওয়াজ মাহফিলের বক্তা এনায়েত উল্লাহ আব্বাসীর মতো একজন সম্মানিত ব্যক্তির সাংবাদিকদের নিয়ে কটূক্তি করার ঘটনায় সাংবাদিক সমাজ ক্ষুব্ধ ও মর্মাহত। তাঁরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে বক্তব্য প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, পেশাগত দায়িত্ব পালনে বাধা ও হয়রানি বন্ধ করা এবং সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিও জানান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুরিয়ার অফিস থেকে পার্সেল নেওয়ার চেষ্টা, পুলিশ সদস্য গ্রেপ্তার

এনায়েত উল্লাহ আব্বাসীর বক্তব্য ও সাংবাদিক হত্যার প্রতিবাদে সিসকপের মানববন্ধন

আপডেট সময় ০৯:৫৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬