ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মামলার ভয় দেখিয়ে ১০ হাজার টাকা আদায়, অভিযোগ ফুলতারার নিউইয়র্কে স্পাইডার-ম্যানের নামে সড়ক, নতুন পরিচয়ে ইনগ্রাম স্ট্রিট। ফিলিস্তিনের মসজিদে আগুন ,সন্দেহ ইসরায়েলি বসতিস্থাপনকারীদের বিরুদ্ধে জঙ্গল সলিমপুরের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মাস্টারপ্ল্যান জনসেবায় গোহালাকান্দার চেয়ারম্যান আনোয়ার হোসেন পূজার ছুটিতে ১০ দিন বন্ধ বেরোবি, ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা আদালত চত্বরে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেপ্তার ৩ চাকরির জন্য রাশিয়ায় নিয়ে নামানো হয় যুদ্ধে, প্রথম দিনেই প্রাণ হারান ১৭ বাংলাদেশি ভারতের আন্দোলন বাংলাদেশকে দেখে অনুপ্রাণিত: নেহা বোরা আত্রাইয়ে শীতকালীন সবজির সমাহার, চড়া দামে অসন্তুষ্ট ক্রেতারা

আদালত চত্বরে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

রিকশাচালক তুহিন হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিনের পর আদালত চত্বরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে আইনজীবী জিয়াউল ইসলাম কাজলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পরে ফতুল্লা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি অ্যাডভোকেট জিয়াউল ইসলাম কাজল, তাঁর ভাই আতিকুল ইসলাম মুন্না ও অ্যাডভোকেট মাহবুবুর রহমান তুষার।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-সমর্থিত নেতাকর্মীরা আদালত চত্বরে ‘জয় বাংলা’ স্লোগান দেন। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিও ও ছবি দেখে চিহ্নিত করে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার তুহিন হত্যা মামলায় জামিন পাওয়ার পর আদালত চত্বরে আইভীর উপস্থিতিতে তাঁর সমর্থকেরা ‘জয় বাংলা’ স্লোগান দেন। এ সময় গাড়িতে ওঠার আগে আইভী বলেন, ‘জয় বাংলাকে থামিয়ে রাখা যাবে না।’

এর জের ধরেই আইভীর আইনজীবী জিয়াউল ইসলাম কাজল, মাহবুবুর রহমান তুষার ও আতিকুল ইসলাম মুন্নাকে গ্রেপ্তার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তবে জিয়াউল ইসলাম কাজলের এক নিকটাত্মীয় জানান, ঘটনায় ছড়িয়ে পড়া ভিডিওতে জিয়াউল ইসলাম কাজলকে কোনো স্লোগান দিতে দেখা যায়নি। তাঁকে মামলার নথিপত্রের ফাইল হাতে নিয়ে ডা. সেলিনা হায়াৎ আইভীর পাশে হাঁটতে দেখা গেছে। কাজল আইভীর আইনজীবী হিসেবে আদালতে পেশাগত দায়িত্ব পালন করেছেন। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গেও জড়িত নন।

ফতুল্লা থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রেহানুল জানান, সন্ত্রাস দমন আইনের মামলায় অ্যাডভোকেট জিয়াউল ইসলাম কাজলসহ তিনজনকে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মামলার ভয় দেখিয়ে ১০ হাজার টাকা আদায়, অভিযোগ ফুলতারার

আদালত চত্বরে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

আপডেট সময় ০৬:৩৮:০১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬