ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ার জুলাই স্মৃতিস্তম্ভে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আগুন হোসেনপুরে হত্যা মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড ফ্যাসিস্ট আওয়ামী দোসর মিনহাজ চৌধুরীর কব্জায় ঢাকা ওয়াসার ওয়াটার এটিএম! অমিতাভ বচ্চনের মেসেজের রিপ্লাই দেন না প্রীতি জিনতা লুট করে দেশের অর্থনীতি শূন্যের কোঠায় নিয়ে গেছে হাসিনা: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী চাঁদপুর জেলা রেজিস্ট্রার কার্যালয়ের প্রধান সহকারী আলমগীরের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি ও অনিয়মের অভিযোগ শেখ হাসিনার জ্বালানি নীতির কারণে বিদ্যুৎ ভোগান্তি: প্রতিমন্ত্রী ইশরাক কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মহাদেশীয় ফুটবল টুর্নামেন্টের ২ ম্যাচ স্থগিত বিএনপি সরকারের অধীনে স্বজনপ্রীতিভিত্তিক কোনো ব্যবসা করতে দেবো না : অর্থমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে সংবিধানের ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে: চিফ হুইপ

বন্ড সুবিধায় আনা চার কনটেইনার কাপড় জব্দ

বন্ড সুবিধার অপব্যবহার করে আনা চার কনটেইনার কাপড় জব্দ করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। চট্টগ্রাম সমুদ্র বন্দরে জব্দ হওয়া এসব কাপড়ের ওজন ১০৮ দশমিক ৪৭ টন। যার আনুমানিক বাজার মূল্য ১১ কোটি ৪৪ লাখ ৭২ হাজার টাকা। চালানটি খালাসের মাধ্যমে প্রায় ৩ কোটি ৮১ লাখ টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা করা হয়েছিল।

বুধবার (৪ জানুয়ারি) বিকেলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। সংস্থাটি জানায়, গত ১৩ অক্টোবর চট্টগ্রামের উত্তর হালিশহরে স্পিডওয়ে লজিস্টিকসের একটি গুদামে অভিযান চালিয়ে ১০৭ দশমিক ২৬ টন ফেব্রিক্স আটক করা হয়েছিল। আটক চালানটি ঢাকার সাভারের ডিইপিজেডের গোল্ডটেক্স গার্মেন্টস লিমিটেডের নামে আমদানি করা হয়েছিল। চালানটির বাজারমূল্য ছিল আনুমানিক ১০ কোটি টাকা। এ ঘটনায় হালিশহর থানায় সংশ্লিষ্ট ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়।

এই সূত্র ধরে খালাসের অপেক্ষায় থাকা একই আমদানিকারকের একটি চালান বন্দরে চিহ্নিত করা হয়। ওই চালানে থাকা চারটি কনটেইনার খালাস স্থগিত করে কাস্টমসের এআইআর (অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ) শাখার কর্মকর্তা ও বন্দর প্রতিনিধির উপস্থিতিতে কিপডাউন করা হয়। এরপর কায়িক পরীক্ষায় কনটেইনারগুলোতে ১০৮ দশমিক ৪৭ টন কাপড় পাওয়া যায়।

কাস্টমস শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর চট্টগ্রামের অতিরিক্ত মহাপরিচালক মো. বশীর আহমেদ বলেন, বন্ড সুবিধার অপব্যবহার করে কাপড় এনে করে খোলা বাজারে বিক্রি করছিল চক্রটি। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ার জুলাই স্মৃতিস্তম্ভে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আগুন

বন্ড সুবিধায় আনা চার কনটেইনার কাপড় জব্দ

আপডেট সময় ১২:০৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩