ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অস্ট্রেলিয়া সফরের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা বাংলাদেশের চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী জাপানের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর অবৈধ মালামালসহ আ.লীগের দুই কর্মী আটক প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী হাতীবান্ধায় ছেফাতিয়া কামিল মাদ্রাসার নিয়মিত গভর্নিং বডি গঠনে অনিয়মের অভিযোগ কুমিল্লায় আন্তঃজেলা নারী চোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, ১৩ মোবাইল উদ্ধার দুদকের মামলায় চার্জশিটভুক্ত আসামি, তবু স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর প্রধান নাছির বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রধান কাজ হলো গবেষণার সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া: পবিপ্রবি উপাচার্য মহাপরিচালকের কণ্ঠে কথিত অডিও নিয়ে অপপ্রচার, ‘প্রযুক্তির কারসাজি’ বলছে রেলওয়ে

যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৫:১৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • ৬৫৫ বার পড়া হয়েছে

দক্ষিণী সুপারস্টার যশের পরবর্তী সিনেমা ‘টক্সিক: এ ফেয়ারিটেইল ফর গ্রোন-আপস’ দেখার জন্য ভক্তদের অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে। আগামী ৪ জুন সিনেমাটি প্রেক্ষাগৃহে আসার কথা থাকলেও শেষ মুহূর্তে এর মুক্তি স্থগিত করা হয়েছে। মূলত বিশ্বজুড়ে বড় পরিসরে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা থেকেই এই সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা।

সম্প্রতি সিনেমা প্রদর্শকদের বার্ষিক আয়োজন ‘সিনেমা কন’-এ সিনেমাটির বিশেষ প্রেজেন্টেশন আন্তর্জাতিক ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলোর মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। কেভিএন প্রোডাকশন ও মনস্টার মাইন্ড ক্রিয়েশনস জানিয়েছে, বিশ্ববাজারের এই ইতিবাচক সাড়া এবং আন্তর্জাতিক ডিস্ট্রিবিউশন ডিলগুলো চূড়ান্ত করতেই মুক্তির সময়সূচিতে এই পরিবর্তন আনা হয়েছে।

এর আগে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে সিনেমাটির মুক্তি গত ১৯ মার্চ থেকে পিছিয়ে ৪ জুন করা হয়েছিল। এবার দ্বিতীয় দফায় পেছাল ছবিটির মুক্তির তারিখ।

সিনেমাটির সহ-রচয়িতা ও প্রযোজক যশ বলেন, ‘কিছু সিনেমা শুধু নির্মাণের জন্য হয় না, বরং সিনেমাকে কেন আমরা ভালোবাসি তা মনে করিয়ে দেওয়ার জন্য হয়। ‘টক্সিক’ তেমনই এক যাত্রা। সিনেমা কন-এ আমাদের উপস্থাপনার পর যে বৈশ্বিক প্রতিক্রিয়া পেয়েছি, তাতে আমাদের বিশ্বাস আরও দৃঢ় হয়েছে যে এই সিনেমাটি বিশ্বজুড়ে সর্বোচ্চ গুরুত্ব পাওয়ার দাবি রাখে।’

তিনি আরও বলেন, ‘ভারতীয় সিনেমা এখন বিশ্বমঞ্চে নিজের শক্ত অবস্থান তৈরি করছে। একজন অভিনেতা ও প্রযোজক হিসেবে আমি মনে করি, আমাদের দায়বদ্ধতা রয়েছে সিনেমার মান আরও উঁচুতে নিয়ে যাওয়ার। বিশ্বজুড়ে সঠিক প্রভাব তৈরি করতে আমরা কিছুটা সময় নিচ্ছি যেন সঠিক সময়ে সবার কাছে পৌঁছাতে পারি।’

গীতু মোহানদাস পরিচালিত এই সিনেমাটিতে যশের বিপরীতে অভিনয় করেছেন নয়নতারা, কিয়ারা আদভানি, হুমা কোরেশি, রুক্মিণী বসন্ত এবং তারা সুতারিয়া। সিনেমাটি কন্নড় ও ইংরেজি ভাষায় একযোগে নির্মাণ করা হয়েছে এবং পরবর্তীতে বাংলাসহ অন্যান্য ভাষায় ডাব করে মুক্তির পরিকল্পনা রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়া সফরের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা বাংলাদেশের

যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত

আপডেট সময় ০৫:১৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬