ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীরা কী করবেন?

  • ধর্ম ডেস্ক
  • আপডেট সময় ০৪:৩৬:০৩ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • ৬২৮ বার পড়া হয়েছে

সামর্থ্যবান নারী ও পুরুষের ওপর জীবনে একবার হজ পালন  করা ফরজ। হজের বিধান নারী-পুরুষ সবার জন্য ফরজ। হজ ফরজের জন্য প্রাধানত পাঁচটি শর্ত রয়েছে। এই শর্তগুলো কারো মাঝে পাওয়া গেলে তার জন্য হজ ফরজ। শর্তগুলো হলো— ১. মুসলমান হওয়া। ২. জ্ঞানসম্পন্ন হওয়া। ৩. প্রাপ্ত বয়স্ক হওয়া। ৪. স্বাধীন হওয়া। ৫. সামর্থ্য থাকা। 

এই শর্তগুলোর সঙ্গে নারীর জন্য অতিরিক্ত একটি শর্ত হলো, মাহরাম থাকা। মাহরাম ছাড়া নারীর জন্য হজের সফরে যাওয়া শরীয়ত সম্মত নয়। মাহরাম ছাড়া নারীদের জন্য হজের সফর করা জায়েজ নয়। কোনো নারীর ওপর হজ ফরজ হওয়ার পর যদি তার কোনো মাহরাম না থাকে তাহলে তার জন্য হজের সফরে যাওয়া জায়েজ হবে না। তবে যদি তার যদি হজের বিধান পালনের খুব ইচ্ছা থাকে তাহলে তিনি বদলী হজ করাতে পারেন।

হজরত আবু সাঈদ খুদরী (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলে কারীম (সা.) বলেছেন, যে নারী আল্লাহ এবং আখেরাতের প্রতি বিশ্বাস রাখে তার জন্য নিজের বাবা, ছেলে, স্বামী, ভাই বা অন্য কোনো মাহরামকে সঙ্গে না নিয়ে তিন দিন বা ততোধিক দূরত্বের পথ সফর করা বৈধ নয়। (মুসলিম, হাদিস : ৪২৩)

হজরত ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত, নবীজি (সা.) বলেছেন, মাহরামকে সঙ্গে না নিয়ে কোনো নারী তিন দিন দূরত্বের পথে সফর করবে না। (বুখারি, হাদিস : ১০৮৬)

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীরা কী করবেন?

আপডেট সময় ০৪:৩৬:০৩ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬