সংবাদ শিরোনাম ::
ইডকলে এনামুলের বিরুদ্ধে লুটপাটের রাজত্বের অভিযোগ সওজ কর্মকর্তা শাহনুর রশিদ এখন শতকোটি টাকার মালিক জালিয়াতি করে কোটি টাকার বাণিজ্যের অভিযোগ বাশার-মঞ্জুরুলের বিরুদ্ধে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমানের সিএন্ডএফ ক্লিয়ারিং বাণিজ্য তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে দুই মাসে ৫০০ কোটি টাকা মুনাফা টিকে গ্রুপের দেশের ৯ অঞ্চলে বৈরী আবহাওয়ার শঙ্কা ববিতে লাগামহীন লোডশেডিংয়ে তীব্র ভোগান্তিতে শিক্ষার্থীরা- ব্যহত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম  বড়লেখার সীমান্তবর্তী পাহাড়ি এলাকা থেকে ভারতীয় দুটি এয়ারগান জব্দ বাঘায় বিদ্যুত স্পৃষ্টে যুবক নিহত নওগাঁয় চু’রির ২৪ ঘণ্টার মধ্যেই স্বর্ণালংকার উদ্ধারসহ আ’টক-১

জুলাই হত্যা মামলায় ইনুর পক্ষে পঞ্চম দিনের যুক্তিতর্ক শেষ

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আট অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর পক্ষে পঞ্চম দিনের যুক্তিতর্ক শেষ হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ যুক্তিতর্ক উপস্থাপন করা হয়।

ইনুর পক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরেন আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। তার সঙ্গে ছিলেন- আইনজীবী সিফাত মাহমুদ শুভ ও আবুল হাসান। তারা এ মামলায় প্রসিকিউশনের আনা অভিযোগের বিরুদ্ধে বিভিন্ন যুক্তি উপস্থাপন করেন। একইসঙ্গে হাসানুল হক ইনুকে এ মামলা থেকে বাঁচাতে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন।

প্রসিকিউশনের পক্ষে ট্রাইব্যুনালে ছিলেন- প্রসিকিউটর ফারুক আহাম্মদ, প্রসিকিউটর আবদুস সোবহান তরফদার, মামুনুর রশিদসহ অন্যরা।

এর আগে, ৬ এপ্রিল আসামিপক্ষের দ্বিতীয় দিনের যুক্তিতর্কে ২০২৪ সালের ১৮ জুলাইয়ে ‘মিরর নাউ’ নামে ভারতীয় একটি টেলিভিশনে দেওয়া ইনুর সাক্ষাৎকারটি ট্রাইব্যুনালে দেখানো হয়। আওয়ামী লীগ সরকারের অংশ হিসেবে ওই সাক্ষাৎকারে কোনো কথা বলেননি বলে জানান তার আইনজীবীরা।

গত ২ এপ্রিল এ মামলার পুনঃতদন্ত চেয়ে আবেদন করেন জাসদ সভাপতি ইনু। তবে আবেদনটি খারিজ করে দেন আদালত। ১০ মার্চ সাফাই সাক্ষ্য হিসেবে আইনজীবীর মাধ্যমে প্রায় ৬৪ পৃষ্ঠার একটি লিখিত ব্যাখ্যা জমা দেন তিনি।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট কুষ্টিয়া শহরের বিভিন্ন স্থানে ছাত্র-জনতার ওপর গুলি চালানো হয়। তাদের গুলিতে শহীদ হন শ্রমিক আশরাফুল ইসলাম, সুরুজ আলী বাবু, শিক্ষার্থী আবদুল্লাহ আল মুস্তাকিন, উসামা, ব্যবসায়ী বাবলু ফরাজী ও চাকরিজীবী ইউসুফ শেখ। আহত হন বহু নিরীহ মানুষ।

এছাড়া উসকানি-প্ররোচনাসহ সুনির্দিষ্ট আটটি অভিযোগে ইনুর বিরুদ্ধে ফরমাল চার্জ জমা দেয় প্রসিকিউশন। গত বছরের ২ নভেম্বর অভিযোগ গঠনের মাধ্যমে তার বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-২।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইডকলে এনামুলের বিরুদ্ধে লুটপাটের রাজত্বের অভিযোগ

জুলাই হত্যা মামলায় ইনুর পক্ষে পঞ্চম দিনের যুক্তিতর্ক শেষ

আপডেট সময় ০৭:৫২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬