ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রামুতে বিএনপির প্রস্তুতিমূলক জনসভা অনুষ্ঠিত, ২৮ নভেম্বর প্রতিবাদ সমাবেশের আহ্বান ঢাকা দক্ষিণে একসঙ্গে ৩ পদে দায়িত্বে থাকা সেই মনোয়ারকে বদলি বান্দরবানে ডিএফও তৌফিকুল-এসিএফ রিটার ছত্রচ্ছায়ায় ঘুষের সিন্ডিকেট সাহসিকতা ও পেশাগত অবদানে নৌবাহিনীর ৪০ সদস্যকে পদক জুনে ব্রাসেলস সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় অটোর ধাক্কায় আড়াই মাসের শিশু আহত, আইসিইউতে ভর্তি বীজের নামে কোটি টাকার লুটপাট, বিএডিসির প্রকল্পে পিডি হুমায়ূনের দুর্নীতির সাম্রাজ্য সার্বভৌমত্বকে সম্মান জানানো দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব বাড়াতে চান কিম ময়মনসিংহে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ এনসিটিবিতে পদায়ন নিয়ে সমালোচনা, চার দিনেই ওএসডি জাহিদা বেগম

মদিনায় হজযাত্রীদের প্রথম কাফেলাকে ফুল দিয়ে বরণ

  • ধর্ম ডেস্ক
  • আপডেট সময় ০৬:৪৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • ৭৫৫ বার পড়া হয়েছে

পবিত্র হজের আনুষ্ঠানিকতা পালনে সৌদি আরবে পৌঁছাতে শুরু করেছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের ধর্মপ্রাণ মুসলমানরা। শনিবার মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ২০২৬ সালের হজের প্রথম কাফেলা। এর মধ্য দিয়ে শুরু হলো এ বছরের পবিত্র হজ মৌসুমের আনুষ্ঠানিক পথচলা।

মদিনা বিমানবন্দরে প্রথম দফায় আগত হজযাত্রীদের ফুল ও খেজুর দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কর্মকর্তারা। আল্লাহর মেহমানদের সেবা দিতে বিমানবন্দরে সব ধরনের প্রস্তুতি আগে থেকেই সম্পন্ন করা হয়েছিল।

বিমানবন্দর সূত্র জানায়, প্রাথমিক আনুষ্ঠানিকতা শেষে হজযাত্রীদের মদিনার মসজিদে নববীতে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। সেখানে তারা নামাজ আদায় ও ইবাদত-বন্দেগির মাধ্যমে নিজেদের আধ্যাত্মিক প্রস্তুতি গ্রহণ করবেন। মদিনায় কয়েক দিন অবস্থানের পর তারা মক্কার উদ্দেশ্যে রওনা হবেন এবং হজের মূল কার্যাদি পালনের জন্য ইহরাম বাঁধবেন।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে প্রতি বছর জিলহজ মাসের ৮ থেকে ১২ তারিখ পর্যন্ত পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা পালিত হয়। এ বছর মে মাসের শেষ সপ্তাহে হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ধর্মপ্রাণ মুসলমানদের জন্য হজ জীবনের অন্যতম বড় একটি আকাঙ্ক্ষা, যা শারীরিক ও আর্থিক সামর্থ্য থাকলে জীবনে একবার পালন করা ফরজ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রামুতে বিএনপির প্রস্তুতিমূলক জনসভা অনুষ্ঠিত, ২৮ নভেম্বর প্রতিবাদ সমাবেশের আহ্বান

মদিনায় হজযাত্রীদের প্রথম কাফেলাকে ফুল দিয়ে বরণ

আপডেট সময় ০৬:৪৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬