ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গংগাচড়ায় ঝুকিপূর্ণ ব্রিজ: নিউ স্টার পাড়াবাসীর দুর্ভোগ চরমে, নতুন ব্রিজের দাবি বোরহানউদ্দিনে পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক নোয়াখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে চেক বিতরণ ঢাকা মেডিকেল হাসপাতালে আওয়ামীলীগ দোসর ২য় পর্ব ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গনে বিপুল পরিমাণ মাদক ধ্বংস করা হয়েছে। কৃষকলীগ নেতা মাকসুদ-সোহেল সিন্ডিকেটের শত কোটি টাকা প্রতারণা ব্রাহ্মণবাড়িয়ায় তালিকা হচ্ছে মাদক ব্যবসায়ীদের। পাম্পে সিরিয়াল দেওয়া নিয়ে যুবদল-ছাত্রদলের সংঘর্ষ, আহত ৩ করোনার মতো নকলেরও ধরন বদলেছে : শিক্ষামন্ত্রী নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে পুলিশ হবে জনগণের আস্থার প্রতীক: নওগাঁর পুলিশ সুপার তারিকুল ইসলাম 

এবার গুমের মামলায় গ্রেপ্তার শেখ মামুন, জিজ্ঞাসাবাদের অনুমতি

গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় এবার ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে তাকে দুদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে। 

সোমবার (১৩ এপ্রিল) বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অপর সদস্যরা হলেন- বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি গুমের মামলায় শেখ মামুনকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। এছাড়া জিজ্ঞাসাবাদের অনুমতি চান। শুনানি শেষে সাবেক এই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন ট্রাইব্যুনাল।

গত ২৫ মার্চ রাতে মিরপুরের ডিওএইচএসের বাসা থেকে গ্রেপ্তার হন মামুন খালেদ। এদিন বিকেলে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এরই মধ্যে অন্য মামলায় তাকে একাধিকবার রিমান্ডে নিয়েছে পুলিশ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গংগাচড়ায় ঝুকিপূর্ণ ব্রিজ: নিউ স্টার পাড়াবাসীর দুর্ভোগ চরমে, নতুন ব্রিজের দাবি

এবার গুমের মামলায় গ্রেপ্তার শেখ মামুন, জিজ্ঞাসাবাদের অনুমতি

আপডেট সময় ০৪:৪০:১৪ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬