ঢাকা ০৪:০২ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ১১ মাদকসেবীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান

পঞ্চগড়ের দেবীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১১ জন মাদকসেবীকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই ঘটনায় এক নারীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেছে পুলিশ।

শনিবার (০৪ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

পরে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বাসকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় ১১ জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

দন্ডপ্রাপ্তরা হলেন দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ বাজার এলাকার মজিবর রহমানের ছেলে মোঃ হানিফ; নগর ভাউলাগঞ্জ এলাকার হানিফ ইসলামের ছেলে মোঃ মিস্টার (২৩); টোকরাভাষা এলাকার মৃত আনিসুর রহমানের ছেলে জিয়াউর রহমান (২৬); ভাউলাগঞ্জ এলাকার সাহাব আলীর ছেলে মোঃ রনি ইসলাম (২৪); ভূজারীপাড়া এলাকার সিতিন রায়ের ছেলে কমল রায় (২৫); ভাউলাগঞ্জ এলাকার মৃত জাহাঙ্গীর আলমের ছেলে মোহাম্মদ তৌকির (৩৪)। পাশ্ববর্তী বোদা উপজেলার বড়শশী ডাঙ্গাপাড়া এলাকার হারুন অর রশিদের ছেলে মোঃ মামুনুর রশিদ; বড় শশী নুরপুর এলাকার মৃত আতাউর রহমানের ছেলে রাগিব। পাশ্ববর্তী নীলফামারী জেলার ডোমার উপজেলার সব্দিগঞ্জ এলাকার শহিদুল ইসলামের ছেলে মোঃ পারভেজ আলম (২৭) ও শহর আলীর ছেলে মোঃ জহিরুল।

এছাড়া নগর ভাউলাগঞ্জ এলাকার মৃত মজিবুর রহমানের স্ত্রী তাহমিনা বেগম (৭৫)-এর কাছে ৩০ পিস নেশাজাতীয় ট্যাপেন্ডাডল ট্যাবলেট পাওয়ায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, ভ্রাম্যমাণ আদালতে ১১ জন মাদকসেবীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। তাহমিনা বেগম নামে এক নারীর কাছে ৩০ পিস নেশাজাতীয় ট্যাপেন্ডাডল ট্যাবলেট পাওয়ায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ১১ মাদকসেবীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান

আপডেট সময় ০৩:২১:৩৬ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬