ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে কালুখালী উপজেলায় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত বাংলাদেশে প্রতিটি মানবতাবিরোধী অপরাধের বিচার হবে : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ, বিদ্যুৎ সমস্যার সমাধান প্রস্তাব হাসনাতের বরগুনায় নানা বাড়িতে বেড়াতে এসে নদীর স্রোতে নিখোঁজ দশম শ্রেণির ছাত্রী জুই র‍্যালি ও পুরস্কার বিতরণে দৌলতখানে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত আত্রাইয়ে নানার বাড়িতে বেড়াতে এসে নদীতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু রাজৈরে যথাযোগ্য মর্যাদায় মৎস্য সপ্তাহ ২০২৬ পালিত মুরাদনগরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন পাবনাকে সংযুক্ত করে ওয়াই সিস্টেম ব্রিজ হতে যাচ্ছে : শিমুল বিশ্বাস কমলনগরে মাদক বিরোধী সমাবেশ

নওগাঁয় মায়ের ওপর হামলার প্রতিবাদ করতে গিয়ে ছোট ভাইয়ের হাঁসুয়ার কোপে বড় ভাই নিহত

নওগাঁর মান্দা উপজেলায় মায়ের ওপর হামলার প্রতিবাদ করতে গিয়ে ছোট ভাইয়ের হাঁসুয়ার কোপে বড় ভাই আশরাফুল ইসলাম ফুলুন নিহত হয়েছেন। শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত আশরাফুল ইসলাম ফুলুন (৪০) উপজেলার কশব ইউনিয়নের বনকুড়া গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে পারিবারিক বিরোধের জেরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। অভিযুক্ত ছোট ভাই বাবু সকালে তার মায়ের ওপর হামলার চেষ্টা করলে বড় ভাই ফুলুন তাকে বাধা দেন। এসময় বাবু তার হাতে থাকা ধারালো হাঁসুয়া দিয়ে ফুলুনের পেটে আঘাত করে। এতে তার নাড়িভুঁড়ি বের হয়ে গুরুতর আহত হন তিনি।
পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।
মান্দা থানার ওসি কে এম মাসুদ রানা বলেন, অভিযুক্ত বাবু মানসিক ভারসাম্যহীন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এর আগেও তিনি এলাকায় উগ্র আচরণ ও মারধরের সঙ্গে জড়িত ছিলেন এবং প্রায়ই জঙ্গলে ঘুরাঘুরি করতো।
তিনি আরও বলেন, ঘটনার পর থেকেই পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে কালুখালী উপজেলায় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

নওগাঁয় মায়ের ওপর হামলার প্রতিবাদ করতে গিয়ে ছোট ভাইয়ের হাঁসুয়ার কোপে বড় ভাই নিহত

আপডেট সময় ০২:১২:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬