ঢাকা ০৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইসিজের রায়ের কিছু অংশ না মানার ঘোষণা মিয়ানমারের ৫৪৩ কোটি টাকায় ১ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার গুম হওয়া দুই সন্তানের ছবি হাতে জিয়াউলের বাড়ির সামনে মায়ের আহাজারি চুনারুঘাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে স্কুল ফিডিং কর্মসূচি অনুষ্ঠিত বরগুনা কালেক্টরেট স্কুলে বর্ষ সমাপনী শিক্ষা উৎসব ও অভিভাবক সমাবেশ যোগ্য ও মেধাবীদের রাজনীতিতে আসতে হবে: ডেপুটি স্পিকার বড়লেখায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ১৬ ডিসেম্বর ঘিরে নাশকতার আশঙ্কা, নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ এমপি ফয়সলের মিরপুর মাজার আদর্শ ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত বেহাল স্বাস্থ্যসেবায় ভোগান্তিতে রাজশাহীর চারঘাটের মানুষ

গোয়াইনঘাটে বালুর নিচে অভিনব কায়দায় জিরা চোরাচালান: ট্রাকসহ আটক ১

সিলেটের গোয়াইনঘাটে বালুভর্তি ট্রাকের নিচে সুকৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ চোরাচালানকৃত ভারতীয় জিরা উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল সাড়ে সাতটায় উপজেলার বঙ্গবীর চেকপোস্ট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে জিরার বস্তাসহ ট্রাকটি জব্দ করা হয়। এই ঘটনায় জড়িত অভিযোগে ট্রাকচালক জাকারিয়া হোসেনকে (৩৪) আটক করা হয়েছে। আটক জাকারিয়া গোয়াইনঘাট উপজেলার ১৩নং বিছনাকান্দি ইউনিয়নের ঘোরাগ্রামের চমক আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, জব্দকৃত জিরার মোট পরিমাণ ৭৬ বস্তা (ব্র্যান্ড: কেএস গোল্ড), যার আনুমানিক বাজার মূল্য ১১ লক্ষ ৪০ হাজার টাকা।

অভিযান সূত্রে জানা যায়, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামানের নির্দেশনায় এসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল ১নং রুস্তমপুর ইউনিয়নের বঙ্গবীর চেকপোস্ট রোডে অবস্থান নেয়। জনৈক ইসমাইলের দোকানের সামনে একটি বালুভর্তি ড্রাম ট্রাককে (ঢাকা মেট্রো ট ২৪-১৪৯২) থামিয়ে তল্লাশি করা হয়। আপাতদৃষ্টিতে ট্রাকটি বালুভর্তি মনে হলেও নিবিড় তল্লাশির একপর্যায়ে বালুর স্তরের নিচে সুকৌশলে লুকিয়ে রাখা জিরার বস্তাগুলো পাওয়া যায়। অভিযানে এএসআই আলী আহম্মদ, এএসআই মনির হোসাইনসহ অন্যান্য সদস্যরা অংশ নেন।

অভিযানের নেতৃত্বদানকারী এসআই আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা বঙ্গবীর এলাকায় অবস্থান নিয়েছিলেন। ট্রাকটির গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তল্লাশি চালিয়ে বালুর নিচ থেকে এই অবৈধ চালান উদ্ধার করা হয়। অপরাধ নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান রোধে পুলিশ অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। চোরাকারবারিরা নিত্যনতুন কৌশল অবলম্বন করলেও পুলিশ সতর্ক রয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং এই চক্রের মূল হোতাদের শনাক্ত করতে তদন্ত চলছে।

উদ্ধারকৃত মালামাল ও ট্রাকটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে এবং এ ঘটনায় গোয়াইনঘাট থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইসিজের রায়ের কিছু অংশ না মানার ঘোষণা মিয়ানমারের

গোয়াইনঘাটে বালুর নিচে অভিনব কায়দায় জিরা চোরাচালান: ট্রাকসহ আটক ১

আপডেট সময় ০৩:০৯:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬