ঢাকা ০৩:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাংবাদিকরা সমাজের দর্পন -ভিসি ড.এস.এম হেমায়েত জাহান যে কারণে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে জার্সি পরতে বাধ্য হচ্ছে আর্জেন্টিনা চট্টগ্রাম ছাড়া অন্য সব বোর্ডে চলবে এইচএসসি পরীক্ষা : আন্তঃশিক্ষা বোর্ড ব্রুনাই শ্রমবাজারে হাইকমিশনার নওরিন আহসানকে ঘিরে বিতর্ক জুলাইয়ের ১২ দিনে রেমিট্যান্স এলো ১৩২ কোটি ডলার শাড়ি নিয়ে প্রতারণার মামলায় তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ বিয়েবাড়িতে খাসির বদলে মুরগির মাংস দেওয়ায় তুমুল মারামারি নেপালে আবার কেন জেন-জি বিক্ষোভ, নেপথ্যে কী? আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ডকে সমর্থন ট্রাম্প প্রশাসনের! রাতারাতি বড় কোন পরিবর্তন করা সম্ভব নয়: আইএমএফকে অর্থমন্ত্রী

টুঙ্গিপাড়ায় বিষ খাইয়ে নববধূকে হত্যার অভিযোগ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শারীরিক নির্যাতন চালিয়ে ও বিষ খাইয়ে নুসরাত হোসেন সানজিদা ওরফে তন্নী (১৮) নামের এক নববধূকে হত্যার উঠেছে স্বামী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূ মারা যান।

নিহতের বাবা জাহাঙ্গীর খান বলেন, ‘আমার মেয়ের সঙ্গে জাফর খানের ছেলে আরিফ উল্লাহ খানের প্রেমের সম্পর্ক ছিল। ১৫দিন আগে ওই ছেলে আমার মেয়ের সঙ্গে দেখা করতে এলে গ্রামের লোকজন ধরে তাদের বিয়ে দিয়ে দেয়। এরপর থেকে আমার মেয়েকে আর শশুর বাড়ি নেয়নি। গত রবিবার আমার মেয়ে নিজের ইচ্ছায় তার শশুর বাড়িতে গিয়ে উঠলে পরদিন সোমবার সকালে বাড়িতে এসে আমাকে বলে আমার নামে দুই বিঘার একটি জমি লিখে দিতে বলেছে শশুর বাড়ির লোকজন। এরপর আমার মেয়ে আবারো শশুর বাড়ি চলে যায়। আজ মঙ্গলবার সকালে আমার মেয়েকে বিষ খাওয়া অবস্থায় আমাদের বাড়ীর সামনের রাস্তায় ফেলে যায় স্বামীসহ শশুর বাড়ির লোকজন। পরে আমার ছেলে খবর দিলে আমরা প্রথমে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে গোপালগঞ্জ-২৫০শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসি। সেখানে অবস্থার অবনতি হলে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকেলে আমার মেয়ে মারা যায়। আমার মেয়েকে শারীরিক নির্যাতন করে ও বিষ খাইয়ে হত্যা করা হয়েছে। আমি আমার মেয়ের হত্যার বিচার চাই।’

এ ব্যাপারে টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আইয়ুব আলী বলেন, ‘বিষয়টি আমরা জেনেছি। এ ব্যাপারে কোনো অভিযোগ দিলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহতের ময়নাতদন্ত করা হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিকরা সমাজের দর্পন -ভিসি ড.এস.এম হেমায়েত জাহান

টুঙ্গিপাড়ায় বিষ খাইয়ে নববধূকে হত্যার অভিযোগ

আপডেট সময় ১২:৫৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬