ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নীতিমালা ভেঙে বাড়তি বোনাস নিয়েছেন সোনালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা মোহাম্মদপুরে পার্কিং করা বাসে আগুন শিল্পাঞ্চল ও আবাসিকে গ্যাস সরবরাহে আরও উন্নতি সরকারের অভ্যন্তরীণ ঋণ সাড়ে ১১ লাখ কোটি টাকা ছাড়াল মক্কা-মদিনার নিরাপত্তাকে সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে রাখতে হবে: চরমোনাই পীর মক্কার কাছে হুতি ড্রোন ভূপাতিত, তীব্র নিন্দা জামায়াত আমিরের গাজায় ভবন ধসের ঘটনায় নিহত বেড়ে ২০ চামড়াজাত শিল্পের উন্নয়নে নজর দিচ্ছে সরকার: রিজভী ওসির পর এবার সরানো হলো গুলশানের ডিসিকে অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

যে কারণে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে জার্সি পরতে বাধ্য হচ্ছে আর্জেন্টিনা

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ১০:০৪:০৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • ৫৭৭ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের আটলান্টায় স্টেডিয়ামে বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সেমিতে থ্রি লায়ন্সদের বিপক্ষে নেভি ব্লু অ্যাওয়ে কিট পরে মাঠে নামবে আলবেসিলেস্তরা।

আর ইংল্যান্ড তাদের সম্পূর্ণ সাদা হোম কিট পরে খেলবে। ফিফার সঙ্গে আনুষ্ঠানিক সভায় এই জার্সি চূড়ান্ত করা হয়। মূলত, সেমিতে ইংল্যান্ডকে হোম দল হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। সে অনুযায়ী আয়োজকদের সিদ্ধান্ত মেনেই আর্জেন্টিনা তাদের বিকল্প কিট পরতে বাধ্য হচ্ছে।

টুর্নামেন্ট চলাকালীন মেসিবাহিনী শুধুমাত্র একবারই নেভি ব্লু জার্সি পরেছে। গ্রুপ পর্বে জর্ডানের বিপক্ষে ৩-১ গোলের জয়ের ম্যাচে।
তবে আর্জেন্টিনার সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, এটি কুসংস্কারের সঙ্গেও জড়িত। কারণ এই জার্সিটি ১৯৮৬ এবং ১৯৯৮ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার ঐতিহাসিক জয়ের স্মৃতি বহন করে।

এদিকে ২০০২ সালে বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে হোম এবং অ্যাওয়ে কিট (জার্সি) উল্টে দেওয়া হয়েছিল। সেবার ইংল্যান্ড লাল জার্সি পরে ১-০ ব্যবধানে জয়লাভ করে। অন্যদিকে আর্জেন্টিনা তাদের ঐতিহ্যবাহী আকাশি-সাদা জার্সি পরেছিল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নীতিমালা ভেঙে বাড়তি বোনাস নিয়েছেন সোনালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

যে কারণে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে জার্সি পরতে বাধ্য হচ্ছে আর্জেন্টিনা

আপডেট সময় ১০:০৪:০৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬