ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ আমিরাতে বাংলাদেশিদের ভিসা বাতিলের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী শেখ মুজিবকে নিয়ে পোস্ট দেওয়ায় কলেজ শিক্ষক বরখাস্ত মাদক ব্যবসার অভিযোগে দারাজের বিরুদ্ধে মামলা নারকোটিক্সের সার্কে আরও সক্রিয় ভূমিকা রাখতে চায় বাংলাদেশ মামলা প্রত্যাহার না করলে মিলবে না নীতি সহায়তা জ্বালানি সংকট দূর করতে নেওয়া হচ্ছে তিন পরিকল্পনা: সেতুমন্ত্রী এসএসসি-এইচএসসির খাতা পুনর্মূল্যায়নে আসছে নতুন নীতিমালা বড়পুকুরিয়ায় কয়লাখনির ১৬৮ শ্রমিককে পুনর্বহালের দাবিতে লাগাতার আন্দোলন সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল

সাংবাদিকরা সমাজের দর্পন -ভিসি ড.এস.এম হেমায়েত জাহান

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ অদ্য ১৩ জুলাই বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও পবিপ্রবি সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা প্রফেসর ড.এস. এম হেমায়েত জাহান এর সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।ভাইস-চ্যান্সেলর এর কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রক্টর প্রফেসর আবুল বাশার খান, ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড.এ বিএম সাইফুল ইসলাম,জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডাইরেক্টর মো: মাহফুজুর রহমান সবুজ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পবিপ্রবি’র সাংবাদিক সমিতির সভাপতি মারসিফুল আলম রিমন,দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম আকাশ,সদস্য জয়ভাঈী, মোস্তাক আহমেদ প্রীতম, মেহেরুন্নেসা লাভলী,মঈন উদ্দিন, সালাউদ্দিন আহম্মদ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.এস এম হেমায়েত জাহান বলেন, “সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পন বা আয়না। সমাজ ও রাষ্ট্রে যা ঘটে, সাংবাদিকরা তাই অবিকল তুলে ধরেন। রাষ্ট্র পরিচালনায় এবং গণতন্ত্রকে সুসংহত করতে সংবাদ মাধ্যমের ভূমিকা অপরিসীম।

আইন, বিচার ও নির্বাহী বিভাগের পাশাপাশি সাংবাদিকতা বা গণমাধ্যমকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা যায়”।তিনি বলেন, সংবাদের প্রধান শক্তি হলো সত্য। কোন ধরনের পক্ষপাতিত্ব ছাড়া নিরপেক্ষভাবে সত্য তুলে ধরাই আদর্শ সাংবাদিকের কাজ। প্রতিকূল পরিবেশ,দুর্যোগ, যুদ্ধ বা যে কোন সংকটের মুখে জীবনের ঝুঁকি নিয়ে সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করে থাকেন।

কিন্তু ইদানিং Yellow journalism বা হলদে সাংবাদিক তার বিস্তার লক্ষ্য করা যায়। মূলতঃ উদ্দেশ্য প্রণোদিতভাবে কোন নির্ভরযোগ্য তথ্য ছাড়াই স্রেফ পাঠক আকর্ষণের জন্য চটকদার,ভিওিহীন ও অতিরঞ্জিত করে হলদে সাংবাদিকরা সংবাদ পরিবেশন করে থাকেন। এটি সাংবাদিকতার নৈতিক আদর্শের সম্পূর্ণ পরিপন্থী একটি চর্চা। এ থেকে তিনি সাংবাদিকদের বেরিয়ে আসার আহ্বান জানান।সভাশেষে প্রধান অতিথি ও সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা নবনিযুক্ত ভিসি প্রফেসর ড. এস এম হেমায়েত জাহানকে সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ

সাংবাদিকরা সমাজের দর্পন -ভিসি ড.এস.এম হেমায়েত জাহান

আপডেট সময় ১০:২৪:১২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬