ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ বিআরটিএর মাহবুবুর রহমানের সিন্ডিকেটে জিম্মি গ্রাহকরা বিআইডব্লিউটিএর প্রধান প্রকৌশলী ফরহাদুজ্জামানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সোনাইমুড়ী সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ গোয়াইনঘাটে এলজিইডির ডিজাইন টিমের সড়ক প্রকল্প পরিদর্শন উৎসবমুখর পরিবেশে শাহ্ আলী গার্লস স্কুল শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত ময়মনসিংহ খামারবাড়ির উপপরিচালক মোহাম্মদ এনামুল হকের বিদায় সংবর্ধনা পৌরসভা কার্যালয়ে ঢুকে চাঁদা দাবি, হত্যার হুমকি; গ্রেপ্তার ১ পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বের স্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পাথরঘাটায় গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ, দুই লাখ টাকা দাবির মামলা বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৭

৬.৬ শতাংশ জিডিপির পূর্বাভাস দিলো এডিবি

বাংলাদেশে চলতি অর্থবছরে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি ৬ দশমিক ৬ শতাংশ হবে বলে আভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।  সরকার দেশের জিডিপি প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ৭ দশমিক ২ শতাংশ। এডিবি আভাস দিয়েছে মুদ্রাস্ফীতি বেড়ে ৬ দশমিক ৭ শতাংশ হতে পারে। 

দেশের অর্থনীতির হালনাগাদ তথ্য-উপাত্ত নিয়ে ‘এশিয়ান ডেভেলপমেন্ট আউট লুক’- শিরোনামের প্রতিবেদনে এ পূর্বাভাস দেওয়া হয়।  বুধবার রাজধানীর আগারগাঁওয়ে সংস্থাটির কার্যালয়ে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে জ্বালানি তেলের দাম সমন্বয় এবং বিভিন্ন পণ্যমূল্য বৃদ্ধি পাওয়ায় মূল্যস্ফীতি বেড়ে দাঁড়াবে ৬ দশমিক ৭ শতাংশ। বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তাকে চিহ্নিত করেছে এডিবি। এ কারণে দেশের অর্থনীতির বর্তমান অবস্থা দীর্ঘায়িত হতে পারে বলেও মনে করে এডিবি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ বিআরটিএর মাহবুবুর রহমানের সিন্ডিকেটে জিম্মি গ্রাহকরা

৬.৬ শতাংশ জিডিপির পূর্বাভাস দিলো এডিবি

আপডেট সময় ০১:১৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২