ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

স্কুলের বৈদ্যুতিক বাস আমদানিতে শুল্ক মওকুফের সিদ্ধান্ত

জ্বালানি সাশ্রয় ও শিক্ষা খাতের পরিবহন ব্যবস্থাকে আধুনিক করতে স্কুলে ব্যবহৃত বৈদ্যুতিক বাস (ইলেকট্রিক স্কুল বাস) আমদানিতে শুল্ক মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিগগিরই এ বিষয়ে প্রয়োজনীয় স্ট্যাটুটরি রেগুলেটরি অর্ডার (এসআরও) জারি করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

আজ (মঙ্গলবার) রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনের সম্মেলন কক্ষে ২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয় রাজস্ব বাজেট প্রণয়নের লক্ষ্যে পরিবহন খাতের সংগঠনগুলোর নেতাদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় তিনি এসব কথা বলেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, গণপরিবহন খাতে জ্বালানির ব্যবহার কমানো এবং পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারে উৎসাহ দিতে সরকার ধাপে ধাপে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। এর অংশ হিসেবে প্রথম ধাপে শিক্ষার্থীদের পরিবহনে ব্যবহৃত বৈদ্যুতিক স্কুল বাস আমদানিতে শুল্ক শূন্যে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, পরিবহন খাতে জ্বালানির ওপর নির্ভরতা কমাতে চায় সরকার। এ লক্ষ্যেই স্কুল শিক্ষার্থীদের পরিবহনে ব্যবহৃত বৈদ্যুতিক বাস আমদানিতে শুল্ক মওকুফ করা হবে। আসন্ন জাতীয় বাজেট ঘোষণার জন্য অপেক্ষা না করেই এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। এ জন্য খুব দ্রুত একটি এসআরও জারি করা হবে।

তিনি বলেন, ইলেকট্রিক ভেহিকেল বা ইভি খাতে আগামী বাজেটে আরও কিছু নীতিগত পরিবর্তন আসবে। তবে স্কুল বাস আমদানিতে শুল্ক অব্যাহতির বিষয়টি আমরা বাজেট পর্যন্ত অপেক্ষা করব না; দ্রুতই এটি কার্যকর করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্কুলের বৈদ্যুতিক বাস আমদানিতে শুল্ক মওকুফের সিদ্ধান্ত

আপডেট সময় ০৭:৫৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬