ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি চলন্ত মোটরসাইকেল থেকে হঠাৎ ছিটকে পড়ে বাসচাপায় ঠিকাদার নিহত চুয়াডাঙ্গায় ঘুমন্ত নারীকে কুপিয়ে হত্যা সিআরবিতে হাসপাতাল নির্মাণ নিয়ে ফের উত্তাল চট্টগ্রাম শিক্ষার্থীদের বিনামূল্যে মোটরসাইকেল চালানোর প্রশিক্ষণ দিচ্ছে ডাকসু লিবিয়া উপকূলে বাংলাদেশিসহ ১৭ অভিবাসীর মরদেহ উদ্ধার কক্সবাজারে সৈকতে ফেলে পর্যটককে বেধড়ক মারধর, আটক ২ লোকজ ঐতিহ্য আর সংস্কৃতির ছোঁয়ায় এনইউবিতে বৈশাখ উৎসব অনুষ্ঠিত তেলের দাম বাড়লেও কাটেনি ভোগান্তি, পাম্পগুলোতে দীর্ঘ লাইন রাজৈরে  কদম বাড়ি রংধনুর আয়োজনে বৈশাখী উৎসব ১৪৩৩ বঙ্গাব্দ কে বরণ 

বোরহানউদ্দিনে ইয়াবা ক্রয়বিক্রয়ের সময় পুলিশের হাতে দুই যুবক আটক

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ক্রয়-বিক্রয়ের সময় দুই মাদকব্যবসায়ীকে আটক করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
‎রবিবার (১৯ এপ্রিল) দুপুরে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পানি উন্নয়ন বোর্ড সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
‎পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিন থানার একটি চৌকস টিম ওই এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় আঃ কাদের (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে একই চক্রের সহযোগী সবুজকে দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
‎আটককৃত ব্যক্তিদের নামে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
‎স্থানীয়দের অভিযোগ, সরকারি আব্দুল জব্বার কলেজ সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের পেছনের এলাকা দীর্ঘদিন ধরে মাদকের একটি সক্রিয় স্পট হিসেবে পরিচিত। সেখানে নিয়মিত ইয়াবা ও গাঁজার কেনাবেচা চলত। বিশেষ করে একটি পরিত্যক্ত ঘরকে কেন্দ্র করে প্রতিদিন মাদকসেবীদের আনাগোনা ছিল, যা এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও উদ্বেগ সৃষ্টি করেছিল।
‎এলাকাবাসীর একাধিক ব্যক্তি জানান, দীর্ঘদিন ধরে প্রশাসনের নজর এড়িয়ে প্রকাশ্যে মাদক লেনদেন চালায় স্থানীয় তরুণ সমাজ বিপথে যাওয়ার ঝুঁকিতে পড়ছিল। তবে সাম্প্রতিক এই অভিযানের ফলে এলাকায় কিছুটা স্বস্তি ফিরে এসেছে। তারা মাদক নির্মূলে নিয়মিত অভিযান চালানোর দাবি জানিয়েছেন।
‎অভিযান পরিচালনাকারী বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুজ্জামান বলেন, “জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। মাদকের সঙ্গে জড়িত অন্যদেরও চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।”
‎পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি অভিযানে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ওই এলাকার মাদক চক্রের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত থাকবে।
‎সংশ্লিষ্টরা মনে করছেন, ধারাবাহিকভাবে এ ধরনের অভিযান পরিচালিত হলে মাদক নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে এবং স্থানীয় সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সহায়ক হবে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি

বোরহানউদ্দিনে ইয়াবা ক্রয়বিক্রয়ের সময় পুলিশের হাতে দুই যুবক আটক

আপডেট সময় ০২:৪২:০৮ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬