ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালীগঞ্জে সতি নদী থেকে কৃষকের মরদেহ উদ্ধার পরীক্ষা কক্ষে নকলের মহোৎসব! ভিডিও ভাইরাল সাদুল্লাপুরে  কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু ১০৪তম আন্তর্জাতিক সমবায় দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা ও চারাগাছ বিতরণ বেরোবির ওয়েবসাইটে মিলছে না শিক্ষকদের প্রয়োজনীয় তথ্য, বাড়ছে শিক্ষার্থীদের ভোগান্তি জুলাই গণঅভ্যুত্থান: তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশের যাত্রা চুক্তিভিত্তিক সচিব কামরুজ্জামানের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগ ৪ লাখ টাকা ঘুষের অভিযোগে অভিযুক্ত প্রকৌশলী ফেনী পৌরসভায় বদলি বিএডিসির আবুল খায়ের মো. নুরুল ইসলামের বিরুদ্ধে টেন্ডার দুর্নীতির অভিযোগ অনিয়ম-দুর্নীতির অভিযোগ উপেক্ষা করে সহকারী প্রধান শিক্ষকের পদোন্নতি

২১ জেলায় ব্যালট পেপার পাঠাল নির্বাচন কমিশন

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৫:২৪:১৩ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬২৪ বার পড়া হয়েছে

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে আসনভিত্তিক প্রার্থীদের নাম ও প্রতীক সংবলিত ব্যালট পেপার রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সচিবালয়ের সংশ্লিষ্ট শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে।

ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রবিবার (১ ফেব্রুয়ারি) প্রথম দফায় ১৩টি জেলায় ব্যালট পেপার পাঠানো হয়েছে।

জেলাগুলো হলো মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, বাগেরহাট, মৌলভীবাজার, দিনাজপুর, পঞ্চগড়, লালমনিরহাট, লক্ষ্মীপুর, বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটি। সোমবার দ্বিতীয় দফায় আরো আটটি জেলায় ব্যালট পাঠানো হচ্ছে। জেলাগুলো হলো— হবিগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, গাজীপুর, মুন্সীগঞ্জ, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর এবং বরগুনা।
ইসি জানায়, ঢাকা থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ধাপে ধাপে ব্যালট পেপারসহ অন্যান্য নির্বাচনী সামগ্রী পাঠানো হচ্ছে।

এসব সরঞ্জাম রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সংরক্ষিত থাকবে এবং ভোটের আগের দিন প্রতিটি কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে।
কমিশন জানিয়েছে, একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের জন্য প্রায় ২৬ কোটি ব্যালট পেপার ছাপানো হচ্ছে। এই বিশাল সংখ্যক ব্যালট ছাপাতে মোট ব্যয় হচ্ছে ৪০ কোটি টাকা। তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি সারা দেশে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।

ভোটকেন্দ্রের নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে ইতোমধ্যে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের মোতায়েন শুরু হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালীগঞ্জে সতি নদী থেকে কৃষকের মরদেহ উদ্ধার

২১ জেলায় ব্যালট পেপার পাঠাল নির্বাচন কমিশন

আপডেট সময় ০৫:২৪:১৩ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬