সংবাদ শিরোনাম ::
পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন শামা ওবায়েদ হালান্ডের জোড়া গোলে নরওয়েতে ‘ভূকম্পন’ পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কার্টনে লুকিয়ে ছিল বিষধর সাপ, ছোবলে প্রাণ গেল ব্যবসায়ীর নওগাঁয় ২ কেজি গাজা সহ একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার কালিয়াকৈরে কারখানার পানি পান করে হাসপাতালে শতাধিক শ্রমিক সরকারি চাকরিতে প্রক্সি সিন্ডিকেটের নেপথ্যে জনস্বাস্থ্যের আনোয়ার ও কাস্টমসের সিপাহী আজিজ! পবিপ্রবির রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের পরিচালক প্রফেসর ড. খোকন হোসেন পুরান ঢাকায় দখল-চাঁদাবাজির গড ফাদার কাউন্সিলর মামুন

ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’, বেশি দূষণ যেখানে

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১১:৫৯:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • ৬৩২ বার পড়া হয়েছে

বায়ুদূষণের বিশ্বের ১২৫টি শহরের তালিকায় আজ তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ২৯৪ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। এদিন ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে খিলক্ষেতের নিকুঞ্জ এলাকায়। বুধবার সকাল ৮টায় বাতাসের মান পর্যবেক্ষণকারী সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।

ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো—বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি। আজ সকালে ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে প্রায় ৪২ গুণ বেশি রয়েছে।
এদিন সকালে ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে খিলক্ষেতের নিকুঞ্জ (৫২১) এলাকায়। তালিকায় এর পরেই রয়েছে দক্ষিণ পল্লবী (৩৭৪), মিরপুরের ইস্টার্ন হাউজিং (৩৫২) ও ধানমন্ডি (৩০৮) এলাকায়।

ঢাকার এই চার এলাকায় বাতাসের মান আজ ‘দুর্যোগপূর্ণ’ পর্যায়ে রয়েছে। এদিন মাদানি সরণির বেজ এজওয়াটার (২৯৬), বেচারাম দেউড়ি (২৬৯), গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (২৫১) ও গোড়ান (২৩১) এলাকায় বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান।

সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’, বেশি দূষণ যেখানে

আপডেট সময় ১১:৫৯:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬