ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাজু-মিজান-রানার সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি ও ভূমিদস্যুতার চক্র পেট্রোবাংলার পরিচালক রফিকুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা এই মহেশখালীকে একটি স্মার্ট ইকোনমিক জোন হিসেবে গড়ে তোলা হবে: ডা. শফিকুর রহমান জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানকে স্বাগত জানাতে কুলাউড়ায় বিশাল প্রচার মিছিল ওয়াসার রাজস্ব পরিদর্শক হারুন রানার দুদক কর্তৃক দায়মুক্তির রহস্য উন্মোচনের দাবি ইবাদত কবুল হওয়ার জন্য হালাল রুজি অত্যাবশ্যক: ছারছীনার পীর ছাহেব জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে ৪টি আসনের প্রার্থীর ভোটের তীব্র লড়াই ঝালকাঠি আদালতে ভুয়া আইনজীবী মনজুরুল আটক যে দল কর্মজীবী নারীদের ‘বেশ্যা’ বলে, তাদের মন থেকে মুছে ফেলতে হবে”: নাসের রহমান মনোহরগঞ্জে এনসিপি নেতার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল 

রাজধানীতে বাসে চড়লে কাটতে হবে ই-টিকিট

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৫:৩৭:১৩ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ৫২০ বার পড়া হয়েছে

যাত্রী হয়রানি ও ভাড়া নৈরাজ্য কমাতে ঢাকা শহর ও শহরতলী রুটে ই-টিকেটিং চালুর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। এর ফলে বাসগুলোতে এখন থেকে যাত্রীদের ই-টিকেট কেটে চড়তে হবে। সোমবার (১৯ সোমবার) রাজধানীর রেডিসন ব্লু হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

ই-টিকেটিং ব্যবস্থাপনায় স্ব-স্ব রুটের পরিবহন কম্পানির সঙ্গে আরবান টেক লিমিটেড চুক্তিবদ্ধ হয়ে এই কার্যক্রম বাস্তবায়ন করবে।

এই ব্যবস্থায় যাত্রীরা অ্যাপস অথবা নির্ধারিত ডিভাইসের মাধ্যমে ই-টিকেট সংগ্রহ করে গণপরিবহনে যাতায়াত করতে পারবেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ই-টিকেটিং পদ্ধতিতে সরকার নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো সুযোগ থাকবে না।

ঢাকা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম বলেন, যাত্রী হয়রানি কমাতে এবং ভাড়া নৈরাজ্য বন্ধ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে এই কার্যক্রম চালু করা হবে।

অনুষ্ঠানের প্রধান অতিথি ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার সারোয়ার হোসেন বলেন, ভবিষ্যতে এই টিকেটিং ব্যবস্থাকে সম্পূর্ণ ক্যাশলেস করার পরিকল্পনা রয়েছে।

এই ব্যবস্থা বাস্তবায়নে ডিএমপি সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়ে তিনি বলেন, টিকেট সিস্টেমের মাধ্যমে বাসের যাত্রী সংখ্যা বেড়ে যাবে। আমরা সব সংস্থা এই ব্যবস্থাকে বাস্তবায়নে কাজ করে যাব।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সাজু-মিজান-রানার সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি ও ভূমিদস্যুতার চক্র

রাজধানীতে বাসে চড়লে কাটতে হবে ই-টিকিট

আপডেট সময় ০৫:৩৭:১৩ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬