ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় জোরপূর্বক মাদক ব্যবসায় রাজি না হওয়ায় যুবককে মারধর, টাকা-মোবাইল ছিনতাইয়ের অভিযোগ ধামরাইয়ে গ্যারেজে ডাকাতির ঘটনায় ৪ জন গ্রেপ্তার আত্রাইয়ে শীতের আগমনে খেজুরের রস সংগ্রহে গাছিরা তৎপর কুমিল্লায় বিজিবি-এসআরবির যৌথ অভিযানে বিয়ারসহ আটক ১ বায়ুদূষণ রোধে ৫০৬ কোটি টাকার প্রকল্প, পরামর্শকের পকেটে ৬০ কোটি চিকিৎসাসেবায় পরিবর্তনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, আসছে ৫ রোবটিক সার্জারি মেশিন ক্যানসারে প্রাণ হারালেন মডেল-অভিনেত্রী তুলনা পীরগঞ্জে করতোয়া নদীতে অবৈধ বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চেয়ারম্যান সাইফুল ইসলাম দুলালের বিরুদ্ধে অর্থ আত্মসাতের বিস্তর অভিযোগ রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত সিদ্ধান্ত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভুয়া কিউআর কোড থেকে সাবধান! দাখিলা যাচাইয়ে সরকারি অ্যাপই ভরসা

ভূমিসেবা সিস্টেমের নামে ভুয়া দাখিলা, খতিয়ান ও ডিসিআর তৈরি করে প্রতারণার ঘটনায় সাধারণ নাগরিকদের সতর্ক করেছে ভূমি মন্ত্রণালয়। নকল কাগজপত্র শনাক্ত ও নিরাপদ ভূমি সেবা নিশ্চিত করতে মন্ত্রণালয়ের নিজস্ব ‘ভূমি’ (Bhumi) অ্যাপ ব্যবহার করে কেবলমাত্র কিউআর কোড যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) ভূমি মন্ত্রণালয় থেকে এ বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এতে বলা হয়, ভূমিসেবা সিস্টেমের মাধ্যমে দাখিলা, খতিয়ান ও ডিসিআরের মতো কিউআর কোড সংযুক্ত করে এক বা একাধিক সংঘবদ্ধ প্রতারক চক্র নকল বা ভুয়া দাখিলা, খতিয়ান ও ডিসিআর তৈরি করে সাধারণ নাগরিকদের প্রতারিত করছে।

এ ধরনের কর্মকাণ্ড প্রচলিত আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ উল্লেখ করে গণবিজ্ঞপ্তিতে বলা হয়, এ পরিস্থিতি মোকাবিলায় এবং সাধারণ নাগরিকদের জন্য সহজ, নিরাপদ ও নির্ভরযোগ্য ভূমি সেবা নিশ্চিত করার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় থেকে একটি মোবাইল অ্যাপ ‘ভূমি’ চালু করা হয়েছে (Android Link: https://land.gov.bd/bhumi_android এবং iOS Link: https://land.gov.bd/bhumi_ios)।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই অ্যাপে কিউআর কোড যাচাইকরণ ফিচার ব্যবহার করে দাখিলা, খতিয়ান ও ডিসিআরে প্রদর্শিত কিউআর কোড স্ক্যান করে সংশ্লিষ্ট তথ্যের সঠিকতা যাচাই করুন এবং ‘ভূমি’ অ্যাপ ছাড়া অন্য কোনো কিউআর স্ক্যানার ব্যবহার করা থেকে বিরত থাকুন।

কিউআর কোড যাচাইয়ের সময় কোনো ধরনের অস্পষ্টতা, ত্রুটি বা সমস্যা পরিলক্ষিত হলে অথবা প্রদর্শিত তথ্য নকল বা ভুয়া বলে সন্দেহ হলে তাৎক্ষণিকভাবে ভূমি মন্ত্রণালয়ের হটলাইন নম্বর ১৬১২২-এ যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, ভুয়া বা নকল দাখিলা, খতিয়ান কিংবা ডিসিআর প্রস্তুতের সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বা এসব ভুয়া ডকুমেন্ট প্রস্তুত বা ব্যবহার করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আশুলিয়ায় জোরপূর্বক মাদক ব্যবসায় রাজি না হওয়ায় যুবককে মারধর, টাকা-মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

ভুয়া কিউআর কোড থেকে সাবধান! দাখিলা যাচাইয়ে সরকারি অ্যাপই ভরসা

আপডেট সময় ০৪:২০:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬