ভেনেজুয়েলায় স্টারলিংকের ইন্টারনেট ফ্রি

ছবি- সংগৃহীত

রাজনৈতিক অস্থিরতা ও মার্কিন সামরিক অভিযানের মুখে থাকা ভেনেজুয়েলার সাধারণ মানুষের যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে বড় উদ্যোগ নিয়েছে ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠান স্টারলিংক। দেশটির নাগরিকদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক বার্তার মাধ্যমে স্টারলিংক জানিয়েছে, ভেনেজুয়েলার উদ্ভূত পরিস্থিতিতে নাগরিকদের নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত দেশটিতে এই বিশেষ সুবিধা বলবৎ থাকবে। ফলে এই সময়ের মধ্যে ভেনেজুয়েলার জনগণ কোনো অর্থ খরচ ছাড়াই স্টারলিংকের উচ্চগতির স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্র বড় ধরনের সামরিক অভিযান পরিচালনা করেছে। এই অভিযানের মাধ্যমে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে আটক করে নিউইয়র্কে নিয়ে যাওয়া হয়েছে। এমন নজিরবিহীন রাজনৈতিক পটপরিবর্তনের কারণেই দেশটির সাধারণ মানুষের যোগাযোগ অধিকার রক্ষায় এগিয়ে এসেছে স্টারলিংক।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভেনেজুয়েলায় স্টারলিংকের ইন্টারনেট ফ্রি

আপডেট সময় ১২:১৮:৫০ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬