বরগুনায় তিন দিনব্যাপী ফল উৎসবের শুভ উদ্বোধন

দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং ফল সংরক্ষণে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে দেশের অন্যান্য স্থানের মতো  বরগুনায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী জেলা ফল মেলা-২০২৬। “করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ মেলা ২৮ থেকে ৩০ জুন পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
রোববার (২৮ জুন) মেলার উদ্বোধন করেন বরগুনার জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা,সিভিল সার্জন আবুল ফাত্তাহ,উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আজিজ,বরগুনা সদর উপজেলা কৃষি অফিসার মোঃ শাখাওযাত, হুমায়ন হাসান শাহীন সদস্য সচিব বরগুনা জেলা বিএনপির,এ জেড এম সালেহ ফারুক সাবেক সহ সভাপতি জেলা বিএনপির,   বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক বৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিবিদ রথীন্দ্র নাথ বিশ্বাস, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরগুনা।অনুষ্ঠানে বক্তারা বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন এবং ফলস গাছ লাগাতে উৎসাহিত করেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, তিন দিনব্যাপী এ মেলায় জেলার বিভিন্ন উপজেলা থেকে কৃষক, কৃষি উদ্যোক্তা, নার্সারি মালিক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অংশ নেন। মেলায় দেশীয় ও মৌসুমি বিভিন্ন জাতের ফল, ফলজ চারা, উন্নত কৃষি প্রযুক্তি এবং কৃষিপণ্য প্রদর্শন করা হয়। পাশাপাশি ফল চাষ, পরিচর্যা, রোগবালাই দমন এবং ফল সংরক্ষণের আধুনিক পদ্ধতি সম্পর্কে কৃষক ও দর্শনার্থীদের ধারণা দেওয়া হয়।
আয়োজকদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকের আয় বৃদ্ধিতে ফল চাষের গুরুত্ব দিন দিন বাড়ছে। এ মেলার মাধ্যমে ফল চাষে নতুন উদ্যোক্তা তৈরি, দেশীয় ফলের জনপ্রিয়তা বৃদ্ধি এবং নিরাপদ ফল উৎপাদনে কৃষকদের উৎসাহিত করা হয়।
এছাড়া মেলায় বিভিন্ন স্টলে স্থানীয়ভাবে উৎপাদিত মৌসুমি ফল প্রদর্শনের পাশাপাশি ফলভিত্তিক প্রক্রিয়াজাত পণ্য, কৃষি প্রযুক্তি এবং কৃষি বিভাগের বিভিন্ন সেবাসমূহও তুলে ধরা হয়। এতে কৃষক ও সাধারণ মানুষ সরাসরি বিশেষজ্ঞদের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ গ্রহণের সুযোগ পান।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরগুনা আয়োজিত এ মেলায় জেলার সর্বস্তরের মানুষকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন আয়োজকরা। তাদের প্রত্যাশা, এ আয়োজনের মাধ্যমে ফল চাষ সম্প্রসারণ, পুষ্টি সচেতনতা বৃদ্ধি এবং কৃষিভিত্তিক অর্থনীতিকে আরও শক্তিশালী করতে ইতিবাচক ভূমিকা রাখবে জেলা ফল মেলা-২০২৬।
প্রধান অতিথির বক্তব্যে বরগুনার জেলা প্রশাসক মিজ তাসলিমা আক্তার বলেন, আজকে এই অনুষ্ঠানে জেলা প্রশাসক এবং জেলা প্রশাসন আমরা দুজনেই একই মঞ্চে উপস্থিত  আছি।আমি মনে করি  একটা জেলার উন্নয়নের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মানিত উপস্থিতি ইতিপূর্বেই বৃক্ষরোপণ পরিচর্যা এবং এই ফল আমরা যখন ভক্ষণ করি এর পুষ্টিগুণ সম্পর্কে আলোচনা হয়েছে। আমি আপনাদেরকে দুই একটি বার্তা দিতে চাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের ইশতেহার  অনুযায়ী পাঁচ বছরে পচিশ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন।
তারই ধারাবাহিকতায় আমরা বরগুনা জেলায়ও এক যোগে  বৃক্ষ রোপণ অভিযান কর্মসূচি উদ্বোধন  করেছি।আপনারা শুনে আনন্দিত হবেন ইতিমধ্যেই   প্রশাসক  ৫০ লক্ষ বৃক্ষ রোপণের কর্মসূচি হাতে নিয়েছেন।আপনাদের জন্য আমার আরো একটি গুরুত্বপূর্ণ মেসেজ হলো এরই মধ্যে আমরা জেলার বারটি বিদ্যালয় অন স্টুডেন্ট অন ট্রি কর্মসূচি হাতে নিয়েছি। এটি আগামী সপ্তাহে আমরা শুভ উদ্বোধন করবো। আজকের এ  আয়োজনটি অত্যন্ত ফলপ্রসূত একটি আয়োজন।আয়োজনকারীদেরকে আমি অত্যন্ত ধন্যবাদ জ্ঞাপন করছি।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরগুনায় তিন দিনব্যাপী ফল উৎসবের শুভ উদ্বোধন

আপডেট সময় ০৬:৪৮:১০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬