ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমতলীতে ডিবি পুলিশের অভিযানে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ পীরগাছায় উপস্বাস্থ্য কেন্দ্রের প্রসূতি সেবার সরকারি অটোরিকশা বিক্রি করলেন মেকার লেবু মিয়া গ্যাস সরবরাহ বন্ধের খবর গুজব, কমতে পারে চাপ: পেট্রোবাংলা ডিজি নাজমুল হাসানের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতন, নারী কর্মকর্তার সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বেরোবিতে নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হাতিয়ায় দোকানিদের বের করে ৪ দোকানে তালা দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা দিনাজ উদ্দিন কীর্তন আর ধর্মীয় গানে সম্প্রীতির সুর ছড়াচ্ছে কালিয়াকৈরে গীরেন পাগলার মেলা বড়লেখায় বাংলা কিউআর সম্প্রসারণে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত নওগাঁ জেলা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর আ.লীগ নেতার মৃত্যু এমপি মাজেদ বাবুর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র ও হলফনামায় জালিয়াতির অভিযোগ

বগুড়ায় বাতিলের পর ঢাকায় বৈধতা পেল মান্নার মনোনয়নপত্র

ছবি- সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার প্রার্থিতা নিয়ে তৈরি হয়েছে এক নাটকীয় পরিস্থিতি। একই হলফনামা ব্যবহার করলেও বগুড়া-২ আসনে তার মনোনয়নপত্র বাতিল হলেও ঢাকা-১৮ আসনে তা বৈধ বলে রায় দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।

শনিবার (৩ জানুয়ারি ২০২৬) বিকেলে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যাচাই-বাছাই শেষে ঢাকা-১৮ আসনে মান্নার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়। এর ঠিক আগের দিন বগুড়ার রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করেছিলেন।

বগুড়া-২ আসনে বাতিলের কারণ হিসেবে রিটার্নিং কর্মকর্তা জানিয়েছিলেন, মান্নার হলফনামায় ফৌজদারি মামলার তথ্য উল্লেখ করা হয়নি, সম্পদ বিবরণীর ফরম জমা দেওয়া হয়নি এবং এফিডেভিট সম্পাদনের এক দিন পর তিনি স্বাক্ষর করেছেন—যা নির্বাচনী বিধির লঙ্ঘন।

ঢাকায় মনোনয়নপত্র বৈধ হওয়ার পর মাহমুদুর রহমান মান্না বলেন, ‘‘বগুড়ায় প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আমি আপিল করব। প্রার্থিতা বাদ দেওয়া নির্বাচন কমিশনের কাজ হওয়া উচিত নয়, বরং প্রার্থীদের সহায়তা করাই তাদের মূল দায়িত্ব।’’

রাজনৈতিক সমীকরণের বিষয়ে তিনি জানান, যুগপৎ আন্দোলনের শরিক হিসেবে বিএনপি তাকে বগুড়া-২ আসনে সমর্থন দিয়েছে। তবে ঢাকা-১৮ আসনে মনোনয়নপত্র জমা দেওয়াটা তার ‘একান্ত ব্যক্তিগত’ সিদ্ধান্ত। এ সময় তিনি যুগপৎ আন্দোলনের শরিকদের জোটবদ্ধ থাকা নিয়ে শঙ্কা প্রকাশ করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমতলীতে ডিবি পুলিশের অভিযানে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

বগুড়ায় বাতিলের পর ঢাকায় বৈধতা পেল মান্নার মনোনয়নপত্র

আপডেট সময় ০৭:৪৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬