ঢাকা ০৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশের স্বাস্থ্যখাতে বিনিয়োগে চীনের প্রতি আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফিরোজ আলম ও স্টেনোগ্রাফার শহীদুলকে ঘিরে বদলি বাণিজ্য ও ঘুষের অভিযোগ গণতান্ত্রিক আন্দোলনের শহিদ-আহতদের পরিবারের পাশে দাঁড়াতে হবে: জাহিদ হোসেন সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ বড়লেখায় অবৈধভাবে টিলা কাটার সময় এক্সকাভেটর আটক ইরানি হামলায় ৪১৭ মার্কিন সেনা আহত, বহু যুদ্ধবিমান ধ্বংস শিমুলিয়া ইউনিয়ন ভূমি অফিসের নায়েব নাসিরউদ্দিনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ঋণখেলাপি হওয়ায় পদ হারালেন রিহ্যাব সভাপতি আলী আফজাল আসিফের অর্থপাচারের সত্যতা পেতে প্রয়োজনে বিদেশে চিঠি দেবে দুদক অসুস্থ হয়েও রোগীর সেবায় ডা. ইরফান, পেলেন সম্মাননা

ডিসেম্বরে ১ লাখ ৩১ হাজার নতুন ১ লাখ ৩১ হাজার অনিবন্ধিত প্রতিষ্ঠান এলো ভ্যাটের আওতায়

ছবি- সংগৃহীত

রাজস্ব আহরণ বাড়াতে বিশেষ অভিযানের মাধ্যমে বড় ধরনের সাফল্য পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মাত্র এক মাসে (ডিসেম্বর) দেশব্যাপী বিশেষ ক্যাম্পেইন পরিচালনা করে ১ লাখ ৩১ হাজার অনিবন্ধিত প্রতিষ্ঠানকে নতুন করে ভ্যাট নিবন্ধনের (বিআইএন) আওতায় আনা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি ২০২৬) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ গণমাধ্যমকে এই সাফল্যের তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ১০ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত চলা বিশেষ ক্যাম্পেইনে দেশের ১২টি ভ্যাট কমিশনারেট সরকারি ছুটির দিনেও বিরামহীন জরিপ পরিচালনা করেছে। এর ফলেই ১ লাখের বেশি প্রতিষ্ঠানকে নতুন করে চিহ্নিত করে নিবন্ধিত করা সম্ভব হয়েছে।

পরিসংখ্যান বলছে, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার আগে দেশে ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৫ লাখ ১৬ হাজার। বিশেষ অভিযানের পর বর্তমানে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ৭৫ হাজারে।

এনবিআর জানায়, মোট রাজস্ব আদায়ের সিংহভাগ বা ৩৮ শতাংশই আসে ভ্যাট খাত থেকে। তাই ভ্যাটের পরিধি বাড়াতে আইন সংশোধন করে বার্ষিক টার্নওভারের সীমা ৩ কোটি টাকা থেকে কমিয়ে ৫০ লাখ টাকা করা হয়েছে। অর্থাৎ বছরে ৫০ লাখ টাকার বেশি লেনদেন করলেই এখন ভ্যাট নিবন্ধন বাধ্যতামূলক।

ব্যবসায়ীদের ভোগান্তি কমাতে ঘরে বসেই ই-ভ্যাট সিস্টেমের মাধ্যমে অনলাইনে রিটার্ন জমা দেওয়া এবং স্বয়ংক্রিয় পদ্ধতিতে অতিরিক্ত পরিশোধিত ভ্যাট সরাসরি ব্যাংক হিসাবে ফেরত পাওয়ার ব্যবস্থাও চালু করেছে এনবিআর। এছাড়া ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ভ্যাট রিটার্ন প্রক্রিয়া আরও সহজবোধ্য করার উদ্যোগ নেওয়া হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের স্বাস্থ্যখাতে বিনিয়োগে চীনের প্রতি আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

ডিসেম্বরে ১ লাখ ৩১ হাজার নতুন ১ লাখ ৩১ হাজার অনিবন্ধিত প্রতিষ্ঠান এলো ভ্যাটের আওতায়

আপডেট সময় ০৬:১৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬